বেকারত্ব দূর করতে মাছ চাষ করার আহবান নোমান আল মাহমুদ এমপি’র


নিরাপদ মাছে ভরব দেশ, গড়ব স্মার্ট বাংলাদেশ ‘এই স্লোগানকে সামনে রেকে (মঙ্গলবার) ২৫ জুলাই বেলা ১২টায় বোয়ালখালী উপজেলা প্রশাসনের উদ্যোগে আলোচনা সভা, পুরস্কার বিতরণ ও উপজেলা পরিষদ পুকুরে মাছের পোনা উপমুক্তকরণের মাধ্যমে জাতীয় মৎস্য সপ্তাহ ২০২৩ এর শুভ উদ্বোধন করেন আসনের মাননীয় সংসদ সদস্য নোমান আল মাহমুদ।

নোমান আল মাহমুদ এম.পি বলেন, দেশের সব খাস জলাশয় গুলোকে মাছ চাষের উপযোগী করার সিদ্ধান্ত নিয়েছে সরকার। মাছচাষে সফলতা এলে দেশের চাহিদা পূরণ করে বিদেশেও রফতানি করা যাবে। বেকার বসে না থেকে পুকুর ও জলাশয়ে মাছচাষ করার আহ্বান জানান।

যারা ব্যক্তিগত ভাবে মাছ চাষ করতে চায়, সরকার তাদের কে সব ধরনের সহযোগিতা করবে।
তিনি বলেন, খাদ্যে আমিষের চাহিদা পূরণে মৎস্যসম্পদ উন্নয়ন, মৎস্য ও মৎস্যজাত পণ্যের উৎপাদন বৃদ্ধি ও গুরুত্ব সম্পর্কে সবাই কে সচেতন করার মাধ্যমে দেশে মাছের উৎপাদন বাড়াতে হবে।

উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ মামুনের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান রেজাউল করিম রাজা, উপজেলা ভাইস-চেয়ারম্যান এস এম সেলিম,উপজেলা আওয়ামী লীগের সভাপতি নুরুল আমিন চৌধুরী, পৌর মেয়র জহুরুল ইসলাম জহুর, উপজেলা মহিলা ভাইস-চেয়ারম্যান শামীম আরা বেগম, বীর মুক্তিযোদ্ধ বশর কমান্ডার, উপজেলা আওয়ামী লীগের সাবেক সহ-সভাপতি রেজাউল করিম বাবুল, মৎস অফিসার মোহাম্মদ ইমরান, উপজেলা স্বাস্থ্য অফিসার প্রতিক সেন, কৃষি অফিসার মো: আতিক উল্লাহ, প্রাণিসম্পদ অফিসার সেতু ভুষন দাশ প্রমুখ।

পরে সফল মৎস চাষীদের মাঝে মৎস্য পুরস্কার বিতরণ,বোয়ালখালী উপজেলা পরিষদ পুকুরসহ বিভিন্ন পুকুর ও জলাশয়ে ৩৩৫ কেজি বিভিন্ন প্রজাতির মাছের পোনা প্রদান করা হয়।


আরও পড়ুন

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.