কাপ্তাই লেকে মৎস্য আহরণ ৩ মাস বন্ধ, মৎস্যজীবীদের দেয়া হচ্ছে বিশেষ ভিজিএফ সুবিধা
চিরন বিকাশ দেওয়ান রাঙামাটি প্রতিনিধি:
কাপ্তাই হ্রদে মাছের সুষ্ঠু প্রজনন, বংশবৃদ্ধি ও হ্রদের ভারসাম্য রক্ষার স্বার্থে ১মে হতে আগামী ৩১ জুলাই পর্যন্ত তিন মাস বাংলাদেশ মৎস্য উন্নয়ন কর্পোরেশন রাঙ্গামাটি কর্তৃক খাগড়াছড়ির জেলার মহালছড়িসহ কাপ্তাই হ্রদের আওতাধীন সমগ্র এলাকায় মৎস্য আহরণ, সংরক্ষণ, বাজারজাতকরণ ও পরিবহণ সম্পূর্ণ নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে।
বাংলাদেশ মৎস্য উন্নয়ন কর্পোরেশন কাপ্তাই হ্রদ মৎস্য উন্নয়ন ও বিপণন কেন্দ্র, মহালছড়ি উপকেন্দ্র প্রতি বছরের ন্যায় এ বছরও মহালছড়িসহ কাপ্তাই হ্রদের মাছ ধরা আগামী তিন মাস বন্ধ থাকবে।
কাপ্তাই হ্রদের মৎস্য আহরণ, সংরক্ষণ, বাজারজাতকরন বন্ধ রাখার কারণে মাছের সুষ্ঠু প্রজনন ও বংশবৃদ্ধির ফলে ব্যাপক অর্থনৈতিক উন্নয়নের পাশাপাশি কর্ম সংস্থানেরও সৃষ্টি হবে।
কাপ্তাই হ্রদে মৎস্য সম্পদের বৃদ্ধি, অর্থনৈতিক ও সামাজিক উন্নয়নের জন্য কাপ্তাই হ্রদের মাছধরা নিষেধাজ্ঞাকালীন অসাধু ব্যবসায়ীরা যাতে সাধারণ জেলেদের ব্যবহার করে অবৈধভাবে মৎস্য আহরণ, বাজারজাতকরণ, পরিবহন না করতে পারে সেজন্য তিনি সকলের সহযোগিতা কামনা করেছেন।
পাশাপাশি রাঙামাটি ও খাগড়া ছড়ি সহ সর্বমোট ২২২৪৯ মৎস্যজীবি পারিবারের মাঝে পর পর দু মাসের বিশেষ ভি,জি,এফের আওতায় এনে প্রতি মাসে ২০ কেজি চাল খাদ্য সহায়তা প্রদান করা হয়েছে বলে রাঙামাটি উপজেলা মৎস্য অফিসের একজন দায়িত্বরত মিঠুন দেওয়ানের ফোনে জানান।
এবং এভাবে কর্মহীন মৎস্য বীজিদের কি আরো এক মাসের ভি,জি,এফ,চাল পাবে কিনা জানতে চাইলে সঠিক বলতে পারেনি। বরাদ্দ এলে পাবে বলে জানিয়েছেন। এই বৎসর মাছের পোনা অবমুক্ত করা হয়েছে কিনা জানতে চাইলে? তিনি বলেছেন তা করবে মৎস্য উন্নয়ন কর্পোরেশনের দায়িন্থে অবমুক্ত করা হয়।
তাদের সাথে যোগাযোগ করতে বলেছিলেন। কাপ্তাই মৎস্য উন্নয়ন কর্পোরেশনের সাথে রিপোট লেখা পর্যন্থ যোগাযোগ করা সম্ভব হয়নি।