কাপ্তাইয়ে পাচারকালে ৭ লাখ টাকার কাঠ জব্দ
রাঙামাটির কাপ্তাই লেক দিয়ে নৌকাযোগে অবৈধভাবে পাচারকালে ৭ লাখ টাকার মূল্যবান সেগুন ও গামার কাঠ জব্দ করা হয়েছে।
গত শুক্রবার (১৫ সেপ্টেম্বর) দুপুরে হতে রাত ১১টা পর্যন্ত কাপ্তাই জীবতলী ১০আর ই ব্যাটালিয়ন ও পার্বত্য চট্টগ্রাম দক্ষিণ বন বিভাগের যৌথ অভিযানে গোপন সংবাদের ভিত্তিতে এই অভিযান পরিচালনা করা হয় ।
এসময় একটি পাচারকারি দল নৌকাযোগে কাঠ পাচার করার সময় ১৬৯ টুকরা সেগুন কাঠ ও ৫৩ টুকরা গামার কাঠ আটক করা হয়।
উদ্ধারকৃত কাঠের পরিমান ৩১০.৮৯ঘনফুট, যার বাজার মূল্য প্রায় ৭ লাখ টাকা বলে জানান, কাপ্তাই রেঞ্জ কর্মকর্তা খন্দকার মাহামুদুল হক মুরাদ।
তিনি আরোও জানান, যৌথবাহিনী অভিযান করে পাচারকালে কাঠগুলো আটক করা হয়েছে।