রাঙামাটিতে একদিনে আরও ২৪ জন করোনা শনাক্ত
চিরন বিকাশ দেওয়ান রাঙামাটি প্রতিনিধি: রাঙামাটি সিভিল সার্জন সুত্রে পাওয়া তথ্যে আজ ১১ জুলাই শনিবার বিভিন্ন উপজেলায় নতুন করে আরো ২৪ জনের শরীরে করোনা পজেটিব শনাক্ত হয়।
যে সব উপজেলায় করোনা পজেটিভ শনাক্ত হয়েছে রাঙামাটি সদর উপজেলায় ১০ জন, কাপ্তাই উপজেলায় ৪ জন, কাউখালী উপজেলায় ২ জন, রাজস্থলী উপজেলায় ২ জন, বিলাই ছড়ি উপজেলায় ২ জন, জুরাছড়ি উপজেলায় ২ জন, বরকল উপজেলায় ১ জন, লংগদু উপজেলায় ১ জন।
আজ সর্বমোট ২৪ জনের শরীরে করোনা পজেটিভ শনাক্ত হয়। এযাবৎ রাঙামাটিতে ৪৪২ জনের করোনা ভাইরাস পজেটিভ শনাক্ত হলো।
রাঙামাটি সিভিল সার্জন ডাক্তার বিপাশ খীসা, সকলকে স্বাস্থ্যবিধি মেনে চলার পরামর্শ বার বার দিয়ে যাচ্ছেন। এই সরকারী স্বাস্থ্যবিধি মেনে চললে এই ঝুঁকি এড়ানো সম্ভব বলে মনে করছেন।