রাঙামাটিতে পি,সি,আর ল্যাব স্থাপনের কাজ শুরু
চিরন বিকাশ দেওয়ান রাঙামাটি প্রতিনিধি: পার্বত্য চট্টগ্রামের রাঙামাটিতে সর্বপ্রথম স্থাপিত হচ্ছে পি,সি,আর ল্যাব। পলিমা চেইন রিঅ্যকশন এইমাসের ২৫ শে জুলাই আনুষ্টানিক ভাবে কার্যক্রম শুরু হবে, রাঙামাটি অস্থায়ী মেডিকেল কলেজ হাসপাতালে নিচতলায় বসানো হবে পি,সি, আর ল্যাব।
বহু প্রত্যাশিত পি,সি,আর ল্যাবের অবকাঠামো স্থাপনের কাজ ইতি মধ্যে শুরু হয়েছে পি,সি,ল্যাবের প্রতিদিন ২০০ জনের নমুনা পরিক্ষা করা যাবে। স্বাস্থ্য অধিদপ্তর থেকে ল্যাব স্থাপনের অনুমোদনের পর ল্যাবের মেশিন অর্ডার দেওয়া হয়েছে, বাংলাদেশের সুপরিচিত শীর্ষ স্থানীয় শিল্প প্রতিষ্ঠান বসুন্ধরা গ্রুপের পক্ষ থেকে পাওয়া ৬৯ লক্ষ টাকায় এই পি,সি,আর ল্যাব স্থাপন হচ্ছে।
বিষয়টি নিশ্চিত করেছেন রাঙামাটি জেলা সিভিল সার্জন ডাক্তার বিপাশ খীসা।
এইদিকে রাঙামাটিতে পি,সি,আর ল্যাব স্থাপনে করোনা পরিস্থিতি মোকাবিলায় দায়িন্থ প্রাপ্ত সচিব ও বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কতৃপক্ষের নির্বাহী চেয়ারম্যান পবন চৌধুরী ও রাঙামাটি জেলা প্রশাসক একে এম মামুনুর রশিদ কে রাঙামাটি বাসীর পক্ষ থেকে কৃতজ্ঞতা জানিয়েছেন রাঙামাটি সচেতন মহলের সর্বস্তরের জনগন দীর্ঘদিনের লালিত স্বপ্ন পূরনে পাশে দাড়িয়েছে বাংলাদেশের সুপরিচিত শিষ্য স্থানীয় শিল্প প্রতিষ্ঠান বসুন্ধরা গ্রুপ।
বসুন্ধরা গ্রুপের অর্থায়নে রাঙামাটিতে প্রতিষ্ঠিত হতে যাচ্ছে কোভিড 19 নমুনা পরিক্ষার জন্য পরিমারেজ চেইন রিঅ্যাকশন, (পি,সি,আর) ল্যাব এবার বাইরের জেলাতে পাঠাতে হবে না নমুনা পরিক্ষা রাঙামাটি বাসীর।
কোভিড 19 নমুনা পরিক্ষায় এবার ভৌগান্থিতে পরতে হবে না এমন আশাবাদ ব্যাক্ত সচেতন মহলের। পি,সি,আর ল্যাব স্থাপনের পাশাপাশি আই সিইউ প্রতিষ্ঠাপনের দাবী জানিয়েছেন সচেতন মহল।