পূর্নিমার রাতেও বিএনপি অমবশ্যার অন্ধকার দেখতে পায়: ওবায়দুল কাদের


আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, করোনা সংকটে দায়িত্বশীল ভূমিকা পালন না করে বিএনপি তাদের চিরাচরিত নালিশের রাজনীতি আঁকড়ে ধরে আছে। এই করোনাকালেও বিএনপি আজগুবি তথ্য দিয়ে জাতিকে বিভ্রান্ত করছে বলে মন্তব্য করেন তিনি। সোমবার (৭ জুলাই) সরকারি বাসভবনে নিয়মিত ব্রিফিংয়ে এসব কথা বলেন তিনি।

ওবায়দুল কাদের বলেন, বিএনপির মুখে দুর্নীতির বিরুদ্ধে কথা বলা হাস্যকর বিএনপি দুর্নীতিতে পরপর পাঁচবার বিশ্ব চ্যাম্পিয়ন হয়েছে। লুটপাটের জন্যই নির্বাচন ও রাজনীতিতে জনগণের কাছে তারা প্রত্যাখ্যাত হয়েছে। তাদের কথা শুনে মনে হয় পূর্নিমার রাতেও বিএনপি অমবশ্যার অন্ধকার দেখতে পায়। বিএনপিকে বিভাজন ও বৈরিতার রাজনীতি পরিহার করে করোনা প্রতিরোধের লড়াইয়ে সহযোগিতা করারও আহ্বান জানান ওবায়দুল কাদের।

প্রধানমন্ত্রী শেখ হাসিনার দুর্নীতিবিরোধী অবস্থান এবং তার ব্যক্তিগত সততা দেশ বিদেশে সমাদৃত ও প্রশংসিত জানিয়ে ওবায়দুল কাদের বলেন, দুর্নীতিবাজ যেই হোক, শেখ হাসিনা সরকার শূন্য সহিষ্ণুতা নীতিতে অটল। যশোর ও বগুড়া উপনির্বাচন প্রসঙ্গে সাংবাদিকদের করা প্রশ্নের জবাবে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, এটা সম্পূর্ণ নির্বাচন কমিশনের এখতিয়ার। সরকারের এতে কোন হাত নেই। করোনাকলেও সাংবিধানিক বাধ্যবাধকতার কারণে বিশ্বের অনেক দেশেই জাতীয় নির্বাচন ও স্থানীয় সরকার নির্বাচন হছে।

সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী দিনদিন সরকার সুরক্ষা সামগ্রী বাড়াচ্ছে, ভেন্টিলেশন ব্যবস্থা, ডাক্তার সংখ্যা বৃদ্ধি করছে জানিয়ে বলেন, সরকারের সমন্বিত ও দক্ষতার করণেই এসব হচ্ছে অথচ বিএনপির কার্যক্রম শুধু বিবৃতির মধ্যেই সীমাবদ্ধ।


আরও পড়ুন

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.