দক্ষিণ কোরিয়ার নতুন রাষ্ট্রদূত লি জ্যাং কিউন এখন ঢাকায়
বাংলাদেশে নবনিযুক্ত দক্ষিণ কোরিয়ার রাষ্ট্রদূত লি জ্যাং কিউন ঢাকায় এসেছেন। রোববার (০৫ জুলাই) রাত ২টার দিকে তিনি হজরত শাহজালাল বিমানবন্দরে এসে পৌঁছেন বলে জানিয়েছেন ঢাকায় দক্ষিণ কোরীয় দূতাবাস। লি জ্যাং কিউন বাংলাদেশে দক্ষিণ কোরিয়ার ১৮তম রাষ্ট্রদূত।
লি জ্যাং কিউন এর আগে সুইজারল্যান্ডের জেনেভায় জাতিসংঘ ও আন্তর্জাতিক সংস্থার দফতরগুলোতে দক্ষিণ কোরিয়ার উপস্থায়ী প্রতিনিধি ও রাষ্ট্রদূত হিসাবে দায়িত্ব পালন করেছেন।