অসহায় রোগীদের প্রতি সমাজসেবা অফিসার দেলোয়ারের সহযোগিতা অব্যাহত


বোয়ালখালী প্রতিনিধি: বর্তমান সরকার দুস্থ ও অসহায় ব্যক্তিদের সুস্বাস্থ্য নিশ্চিত করতে বদ্ধপরিকর। দুস্থ ও অসহায় ব্যক্তিরা যাতে চিকিৎসা সেবা থেকে বঞ্চিত না হয় সেজন্য সরকার ক্যান্সার, কিডনী, লিভার সিরোসিস, স্ট্রোকে প্যারালাইজড, জন্মগত হৃদরোগ এবং থ্যালাসেমিয়ায় আক্রান্ত রোগীদের আর্থিক সহায়তা কর্মসূচি মাধ্যমে আর্থিক সহায়তা দিয়ে যাচ্ছে।

এরই ধারাবাহিকতায়  ক্যান্সার, কিডনী, লিভার সিরোসিস, স্ট্রোকে প্যারালাইজড, জন্মগত হৃদরোগ এবং থ্যালাসেমিয়ায় আক্রান্ত রোগীদের আর্থিক সহায়তা কর্মসূচি আওতায় উপজেলা সমাজসেবা কার্যালয়।

আজ রোববার (৫ জুলাই) ৫ জন ক্যান্সার, কিডনী, লিভার সিরোসিস, স্ট্রোকে প্যারালাইজড, জন্মগত হৃদরোগ এবং থ্যালাসেমিয়ায় রোগে আক্রান্ত ব্যক্তি জনপ্রতি পঞ্চাশ হাজার টাকার চেক প্রদান করা হয়।

২০১৯-২০ অর্থ বছরে এই পর্যন্ত  ৪২ জন ব্যক্তিকে জনপ্রতি পঞ্চাশ হাজার টাকার চেক প্রদান করা। উক্ত চেক প্রদান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা সমাজসেবা অফিসার জনাব মুহাম্মদ দেলোয়ার হোসেন সহ আরো অনেকে।

এ বিষয়ে জানতে চাইলে উপজেলা সমাজসেবা অফিসার মোঃ দেলোয়ার হোসেন বলেন, মাননীয় প্রধানমন্ত্রী দুস্থ অসহায় ব্যক্তিদের সুস্বাস্থ্য নিশ্চিত করতে বদ্ধপরিকর রয়েছে, সেই সাথে আমরা আক্রান্ত রোগীদের আর্থিকভাবে সহযোগিতা করছি।


আরও পড়ুন

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.