সিএমপির বিদ্যানন্দ ফিল্ড হাসপাতালকে হাইফ্লো ন্যাসাল ক্যানুলা প্রদান সিএমপি


খোকন মজুমদার রাজীব: করোনা ভাইরাসে আক্রান্তদের চিকিৎসায় গঠিত বিশেষায়িত হাসপাতাল সিএমপি বিদ্যানন্দ ফিল্ড হাসপাতালকে “মানবিকতায় একসাথে আমরা” এই প্রত্যাশায় হাইফ্লো ন্যাসাল ক্যানুলা প্রদান করলেন চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপি)। রোববার (৫ জুন) দুপুর ১ টায় দামপাড়াস্থ চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ লাইন্স সদর দপ্তরে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ কমিশনার মোঃ মাহাবুবর রহমান সিএমপি-বিদ্যানন্দ ফিল্ড হাসপাতালের কর্মকর্তাদের নিকট একটি হাইফ্লো ন্যাসাল ক্যানুলা হস্তান্তর করেন।

চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ ও বিদ্যানন্দ ফাউন্ডেশনের উদ্যোগে বন্দর নগরী চট্টগ্রামে করোনা ভাইরাসে আক্রান্তদের চিকিৎসায় স্থাপন করা হয় সিএমপি-বিদ্যানন্দ ফিল্ড হাসপাতাল। ১০০ শয্যা বিশিষ্ট এই হাসপাতালে ১২ জন বিশেষজ্ঞ ডাক্তার, ১৬ জন নার্স ও ৫০ স্বেচ্ছাসেবক সম্পূর্ণ বিনা মূল্যে করোনা ভাইরাসে আক্রান্তদের সার্বক্ষণিক চিকিৎসা সেবা দিয়ে যাচ্ছেন। পাশাপাশি সাধারণ রোগীদেরও এই হাসপাতালে চিকিৎসা সেবা প্রদান করা হচ্ছে যাচ্ছেন বলে জানা যায়।

এসময় সেখানে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত পুলিশ কমিশনার (প্রশাসন ও অর্থ) আমেনা বেগম সহ পুলিশের অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তা ও সিএমপি-বিদ্যানন্দ ফিল্ড হাসপাতালের কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।


আরও পড়ুন

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.