নগরীতে ৫৬০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ১
চট্টগ্রাম মহানগর গোয়েন্দা (উত্তর) বিভাগের অভিযানে ৫৬০ পিস ইয়াবাসহ মোঃ হেলাল (৩০) নামের একজনকে গ্রেপ্তার করেছে নগর গোয়েন্দা পুলিশ। রোববার ( ৫ জুন) আনুমানিক ১০ ঘটিকার সময় নগরীর কোতোয়ালী থানাধীন লালদীঘি এলাকায় অভিযান পরিচালনা করে তাকে গ্রেপ্তার করা হয় বলে জানা যায়।
গোয়েন্দা সূত্রে জানা যায়, মহানগর গোয়েন্দা (উত্তর) বিভাগের উপ-পুলিশ কমিশনার মুহাম্মদ আলী হোসেন এর সার্বিক দিক নির্দেশনায় অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (ডিবি-উত্তর) আসিফ মহিউদ্দীন এর তত্ত্বাবধানে সহকারী পুলিশ কমিশনার (ডিবি-উত্তর) কামরুল ইসলাম ও পুলিশ পরিদর্শক মোহাম্মদ রুহুল আমিন এর নেতৃত্বে, ০৩ নং টিম গোপন সংবাদের ভিত্তিতে ৫ জুলাই ১০.০৫ ঘটিকার সময় নগরীর কোতোয়ালী থানাধীন লালদীঘি এলাকায় অভিযান পরিচালনা করে ৫৬০ পিস ইয়াবাসহ মোঃ হেলাল গ্রেফতার করে। এবং গ্রেফতারকৃত ব্যক্তির বিরুদ্ধে কোতোয়ালী থানায় নিয়মিত মামলা রুজু করা হয়েছে বলে জানা যায়।