চলচ্চিত্রের শক্তিমান অভিনেতা রাজীবের মায়ের মৃত্যু


চলচ্চিত্র শক্তিমান মরহুম অভিনেতা ওয়াসিমুল বারী রাজীবের মা আলহাজ্ব মোসা. হাজেরা খাতুন বার্ধক্যজনিত কারণে মৃত্যুবরণ করেছেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ১২০ বছর। তিনি নাতি নাতনিসহ অসংখ্য শুভাকাঙক্ষী রেখে গেছেন।

বৃহস্পতিবার (২ জুলাই) বেলা ১১টা ২০মিনিটে পটুয়াখালীর দুমকি উপজেলার গ্রামীণ ব্যাংক সড়কস্থ অভিনেতা রাজীবের বড় ছেলে ওয়াসিমুল বারী মাসুদের বাড়িতে মারা যান বলে জানা যায়।

২০০৪ সালের ১৪ নভেম্বর ক্যান্সারে আক্রান্ত হয়ে মারা যান অভিনেতা রাজীব। মৃত্যুর আগ পর্যন্ত প্রখ্যাত এ অভিনেতা অসংখ্য ব্যবসায়িক ছবি উপহার দিয়ে ব্যাপক জনপ্রিয় হয়ে উঠেছিলেন মরহুম অভিনেতা ওয়াসিমুল বারী রাজীব।


আরও পড়ুন

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.