চট্টগ্রামে করোনার উপসর্গ নিয়ে আইনজীবীর মৃত্যু
করোনার উপসর্গ নিয়ে চিকিৎসাধীন অবস্থায় মারা গেলেন সিরিয়র আইনজীবী আবুল কালাম আজাদ। মৃত্যুকালে তার বয়স হয়েছিলো ৭৩ বছর। শনিবার (৪ জুলাই) রাত ১২টার দিকে চট্টগ্রাম জেনারেল হাসপাতালে আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু বরণ করেন প্রবীণ এই আইনজীবী। এবং আজ (৪ জুলাই) দুপুর ১২ টায় আবুল কালাম আজাদের নিজ গ্রামের বাড়ি চট্টগ্রামের চন্দনাইশ উপজেলার জোয়ারা গ্রামে জানাজা শেষে তাকে দাফন করা হয়।
সিভিল সার্জন সেখ ফজলে রাব্বি জানান, হঠাৎ অসুস্থ হয়ে পড়লে ২৩ জুন আবুল কালামকে আগ্রাবাদের মা ও শিশু হাসপাতালে ভর্তি করা হয়। অক্সিজেন স্যাচুরেশনের মাত্রা আশঙ্কাজনক হারে নিচে নেমে গেলে ২৫ জুন তাকে চট্টগ্রাম জেনারেল হাসপাতালের আইসিইউতে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় শনিবার রাত ১২টার দিকে মারা যান। আগে থেকেই মস্তিষ্কের সমস্যায় ভুগছিলেন তিনি। তার নমুনা সংগ্রহ করা হলেও এখনও ফলাফল পাওয়া যায়নি। করোনার উপসর্গ ছিল তার।
এ বিষয়ে চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক এএইচএম জিয়াউদ্দীন বলেন, আবুল কালাম আজাদ করোনা উপসর্গ নিয়ে চট্টগ্রাম জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। সেখানে তিনি মারা গেছেন। এর আগে গত ২৩ জুন আবুল কালাম আজাদকে আগ্রাবাদের মা ও শিশু হাসপাতালে ভর্তি করা হয়। পরে ২৫ জুন তাকে চট্টগ্রাম জেনারেল হাসপাতালের আইসিইউতে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার নমুনা সংগ্রহ করা হলেও এখনও ফলাফল পাওয়া যায়নি। সিনিয়র আইনজীবী আবুল কালাম আজাদের মৃত্যুতে গভীর শোক জানিয়েছেন আইনজীবী সমিতির সভাপতি সৈয়দ মোক্তার আহমদ ও সাধারণ সম্পাদক এএইচএম জিয়াউদ্দীন।