রাঙ্গামাটিতে প্রধানমন্ত্রীর প্রণোদনার জন্য তালিকাভুক্তদের সংশোধনী কার্যক্রম শুরু


চিরন বিকাশ দেওয়ান, রাঙ্গামাটি প্রতিনিধি: করোনাকালীন সময়ে প্রধানমন্ত্রী কর্তৃক ঘোষিত সারাদেশের গরীব অসহায় জনগণের জন্য প্রণোদনার টাকা রাঙ্গামাটি যারা এখনো পাননি তাদের প্রয়োজনীয় তথ্যাদি (নাম, ঠিকানা) দ্রুত সংশোধনের নির্দেশ দিয়েছেন উপজেলা প্রশাসন।

সারাদেশে প্রধানমন্ত্রী ঘোষিত ২৫০০ টাকা করে ৫০ লক্ষ অসহায় হতদরিদ্র মানুষের মাঝে প্রণোদনা টাকা মোবাইল ব্যাংকিং সেবার মাধ্যমে দিয়েছেন। রাঙ্গামাটি বিভিন্ন ইউনিয়ন পরিষদে এখনও যারা টাকা পাননি তাদের তালিকা তদন্ত করে দেখা যায় এনআইডি, স্মার্ট কার্ড, জন্ম তারিখ এবং মোবাইল নাম্বার আবেদনের সাথে মিল নেই।

তাই উপজেলা প্রশাসন স্ব-স্ব ইউনিয়ন পরিষদে গিয়ে ভুল সংশোধনের জন্য আদেশ দিয়েছেন। যারা এখনও টাকা পাননি স্ব-স্ব ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান, মেম্বার, কাউন্সিলারদের সাথে দ্রুত যোগাযোগ করে ভুল সংশোধন করতে বলেছেন। এবং রাঙ্গামাটি সোনালী ব্যাংক হতে প্রযোজনীয় কাগজপত্র নিয়ে পরিষদের পরামর্শক্রমে দশ টাকা জমা দিয়ে একাউন্ট খোলা যাবে বলে ইউনিয়ন পরিষদ সূত্রে জানিয়েছেন।


আরও পড়ুন

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.