রাঙামাটি পর্যটন শহরে আরও ২ জন করোনায় আক্রান্ত
চিরন বিকাশ দেওয়ান, রাঙামাটি প্রতিনিধি।রাঙামাটিতে ২৪ ঘন্টায় নতুন করে আরো ২ জন করোনায় আক্রান্ত হয়েছেন।
রাঙামাটি সিভিল সার্জন কার্যালয়ের করোনা ভাইরাস সংক্রান্ত বিষয়ের ফোকাস পার্সন সুত্রে এই তথ্য জানা গেছে। আক্রান্ত দুজনের বাড়ি লংগদু উপজেলা।
আজ ৩ জুলাই রাঙামাটি সিভিল সার্জন অফিস থেকে উপজেলা ভিত্তিক এপর্যন্ত আক্রান্তের সংখ্যা প্রকাশ করা হয়েছে।
রাঙামাটি সদরে আক্রান্ত ১৯৮ জন, সুস্থ ৯৯ জন। বাঘাইছড়িতে ১৪ জন আক্রান্ত এবং সুস্থ ২জন। লংগদুতে আক্রান্ত ৯ জন এবং সুস্থ ৫ জন। বরকলে আক্রান্ত ১ জন। সুস্থ নেই। জুরাছড়িতে ১৫ জন আক্রান্ত ও সুস্থ ৬ জন। বিলাইছড়িতে ৫ আক্রান্ত, ও সুস্থ ২ জন।
রাজস্থলীতে ৬ জন আক্রান্ত ও সুস্থ ২ জন। কাপ্তাইতে ৭৪ জন আক্রান্ত ও সুস্থ ২৭ জন। কাউখালীতে ১৯ জন আক্রান্ত ও সুস্থ ১০জন। নানিয়াচরে ২ জন আক্রান্ত, ও সুস্থ ১ জন।
আজ এই রিপোর্ট লেখা পর্যন্ত সিভিল সার্জন সুত্রে পাওয়া তথ্যের উপর এই প্রতিবেদন প্রকাশ করা হলো।