রাঙ্গামাটি জীবতলীতে কর্মহীন পরিবারের মাঝে প্রধানমন্ত্রীর উপহার সামগ্রী বিতরণ
চিরন বিকাশ দেওয়ান, রাঙ্গামাটি প্রতিনিধিঃ
রাঙ্গামাটি সদর উপজেলাধীন ১নং জীবতলী ইউনিয়নে করোনা ভাইরাসে হতদরিদ্র দিন মজুর, অসহায় কর্মহীন ৪শত ২০ পরিবারের মাঝে প্রধানমন্ত্রী উপহার সামগ্রী( খাদ্য সহায়তা) বিতরণ করা হয়েছে।
বুধবার (১ জুলাই) জীবতলী ইউনিয়ন পরিষদ কমপ্লেক্স ভবনে প্রধানমন্ত্রীর এ উপহার সামগ্রী হিসেবে প্রত্যেককে ১৫ কেজি করে চাল বিতরণ করা হয়।
এসময় উপস্থিত ছিলেন জীবতলী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সুদত্ত কারবারী, রাঙ্গামাটি জেলা পরিষদ সদস্য সাধন মনি চাকমা, রাঙ্গামাটি সদর উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান,নাসরিন ইসলাম, ভাইস চেয়ারম্যান দুর্গেশ্বর চাকমা, স্থানীয় জীবতলী আওয়ামী লীগ সভাপতি উর্জ্জুন তালুকদার সহ আরও গন্যমান্য ব্যক্তিবর্গ।