রাঙামাটিতে আরও ৩১ জন করোনায় আক্রান্ত
চিরন বিকাশ দেওয়ান,রাঙামাটি প্রতিনিধি:
রাঙামাটি হাসপাতাল করোনা ইউনিট বিভাগের ফোকাস পার্সন ডা: মো: মোস্তাফা কামাল সুত্রে জানা যায়, রাঙামাটি পার্বত্য জেলাতে আজ ১ জুলাই নতুন করে ৩১ জন করোনা ভাইরাস শনাক্ত হয়েছে।
তাদের মধ্যই আক্রান্ত হয়েছেন,কাপ্তাই উপজেলার ৯ জন, বিলাই ছড়ি উপজেলার ১ জন,কাউখালী উপজেলার ২ জন,রাঙামাটি শহরের ১৯ জন, সর্বমোট রাঙামাটিতে করোনা ভাইরাসের সংখ্যা দাড়ালো ২৯৯ জন।
এযাবত চিকিৎসা রত অবস্তায় মৃত্য বরন করেছেন ৬ জন। সুস্থ হয়েছেন ১৪৪ জন, বাকিদের চিকিৎসারত রয়েছে বলে হাসপাতাল সুত্রে তথ্য পাওয়া যায়।