উত্তর কাট্টলীতে লকডাউনের ১২তম দিনে কাউন্সিলের উদ্যোগে বিনামূল্যে মৎস্য বিতরণ
চট্টগ্রাম সিটি কর্পোরেশনের ১০ নং উত্তর কাট্টলি ওয়ার্ড লকডাউনের ১২ তম দিনে স্থানীয় ওয়ার্ড কাউন্সিলর এর উদ্যোগে নিম্নআয়ের মানুষের মাঝে মাছ বিতরণ করা হয়েছে।
প্রতিদিন ১৬০ জন পরিবারের মাঝে লকডাউনের শেষ দিন পর্যন্ত ১০ নং ওয়ার্ডের বিভিন্ন পাড়ায় এবং মহল্লায় এ কার্যক্রম চলবে জানিয়েছেন কাউন্সিলর ডক্টর নিছার উদ্দিন আহমেদ মন্জুর। নিজ অর্থয়ানে আজ রবিবার থেকে ১০ নং ওয়ার্ডে বিভিন্ন পাড়ায় মহল্লায় ডোর টু ডোর ভ্যানে করে প্রতিদিন ১৬০ জন পরিবারকে ১ কেজি করে মাছ বিতরণ করা হয়।
আজ রবিবার কাট্টলী গার্লস স্কুল প্রাঙনে ১৬০ জন পরিবারের মাঝে বিতরন করেন কাউন্সিলর নিজে। ভ্যান গাড়ির মাধ্যমে যাদের প্রয়োজন তারাই ১ কেজি করে মাছ নিয়ে গেছে। এলাকার স্হানীয় জেলেরা এ মাছ বিতরণ করেন।
এসময় আরো উপস্থিত ছিলেন আকবর শাহ থানা আওয়ামী লীগের আহবায়ক ইকবাল চৌধুরী, সহ-সভাপতি লোকমান আলি, প্রচার ও প্রকশনা সম্পাদক আবু সুফিয়ান, যুবলীগ নেতা হারুনউর রশিদ, এম,এ,হক চৌধুরী রানা সহ বিভিন্ন নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।