হত্যা মামলা দায়েরের আট ঘন্টার মধ্যে রহস্য উদঘাটন ও গ্রেপ্তার ১


হত্যাকান্ডের মামলা দায়েরের আট ঘন্টা সময়ের মধ্যে রহস্য উদঘাটন করে মোঃ সোহাগ হাওলাদার (২২) নামের একজনকে গ্রেপ্তার করেছেন ইপিজেড থানা পুলিশ। বুধবার ( ১৭ জুন) নগরীর বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করে তাকে গ্রেপ্তার করা হয় বলে জানান পুলিশ।

পুলিশ সূত্রে জানা যায়, ১৭ জুন সকালে নগরীর ইপিজেড থানাধীন সিমেন্ট ক্রসিং কাঁচা বাজার সংলগ্ন আবুল কালাম লন্ডনীর ভবনের ২য় তলায় এক নারীকে হত্যা করে দুর্বৃত্তরা। হত্যাকান্ডের পর নিহতের মা আকলিমা বেগম বাদী হয়ে ইপিজেড থানায় একখানা এজাহার মূলে অভিযোগ দাখিল করেন।

পরবর্তীতে অভিযোগের সূত্র ধরে, উপ-পুলিশ কমিশনার (বন্দর) হামিদুল আলম এর দিক নির্দেশনায়, অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (বন্দর) মোঃ আরেফিন জুয়েল ও সহকারী পুলিশ কমিশনার (বন্দর) মোহাম্মদ কামরুল হাসান এর তত্ত্বাবধানে, ইপিজেড থানার অফিসার ইনচার্জ মীর মোঃ নুরুল হুদা ও পুলিশ পরিদর্শক ( তদন্ত) মোহাম্মদ হোছেন এর নেতৃত্বে, ইপিজেড থানা টীম আধুনিক তথ্য প্রযুক্তির সহায়তায় নগরীর বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করে মোঃ সোহাগ হাওলাদারকে গ্রেপ্তার করে পুলিশ।

গ্রেপ্তারকৃত আসামীকে আদালতে প্রেরণ করা হলে, আসামী আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তি মূলক জবানবন্দিতে সে তার স্ত্রীকে হত্যা করার কথা স্বীকার করে। এবং তদন্ত অব্যাহত রেখেছে বলে জানান পুলিশ।


আরও পড়ুন

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.