করোনায় আরেও এক পুলিশ সদস্যের মৃত্যু


করোনায় আক্রান্তে মৃত্যু বরণ করে না ফেরার দেশে চলে গেলেন আলমগীর হোসেন নামের আরও এক পুলিশ সদস্য। এই নিয়ে করোনায় ১৯তম পুলিশ সদস্যের মৃত্যু হলো। মৃত আলমগীর হোসেন ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপির) রমনা বিভাগের হাজারীবাগ পুলিশ ফাঁড়ির কনস্টেবল হিসেবে কর্মরত ছিলেন বলে জানা যায়। মৃত আলমগীর হোসেন করোনা শনাক্তের পর থেকে রাজারবাগ কেন্দ্রীয় পুলিশ হাসপাতালে চিকিৎসাধীন থাকলেও রবিবার দিবাগত রাত সাড়ে বারোটার দিকে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

সোমবার (৮ জুন) দুপুরে পুলিশ সদর দপ্তরের এআইজি (মিডিয়া) মীর সোহেল রানা বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, করোনাভাইরাসের সংক্রমণ থেকে জনগণকে সুরক্ষিত রাখতে গিয়ে পুলিশের আরেকজন সদস্য আলমগীর হোসেন প্রাণ হারালেন। তার গ্রামের বাড়ি ফরিদপুরের নগরকান্দা থানার মাজারদিয়া গ্রামে। মৃত্যুকালে তিনি বৃদ্ধা মা, স্ত্রী ও পুত্র সন্তানসহ অনেক আত্মীয় স্বজন এবং গুণগ্রাহী রেখে গেছেন। তার মরদেহ পুলিশের উদ্যোগে গ্রামের বাড়িতে পাঠানো হয়েছে। সেখানে ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তাদের উপস্থিতিতে জানাজা শেষে মরদেহ পারিবারিক কবরস্থানে দাফন করা হয় বলে জানান পুলিশ সদর দপ্তর।


আরও পড়ুন

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.