২০০০ চিকিৎসক ও ৫০৫৪ নার্স নিয়োগের সুপারিশ পিএসসির


রাজধানীর আগারগাঁওয়ে বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের (বিপিএসসি) কার্যালয়।

চিকিৎসকদের ৩৯তম বিসিএসের অপেক্ষমাণ তালিকা থেকে এবং নার্সদের ২০১৮ সালে অনুষ্ঠিত সিনিয়র স্টাফ নার্স নিয়োগ পরীক্ষার অপেক্ষমাণ তালিকা থেকে নিয়োগ দেওয়া হবে

করোনাভাইরাস পরিস্থিতি মোকাবিলায় জরুরি ভিত্তিতে দুই হাজার চিকিৎসক এবং পাঁচ হাজার ৫৪ জন নার্স নিয়োগ দিতে বৃহস্পতিবার (৩০ এপ্রিল) সুপারিশ করেছে বাংলাদেশ সরকারি কর্ম কমিশন (পিএসসি)।

চিকিৎসকদের ৩৯তম বিসিএসের অপেক্ষমাণ তালিকা থেকে এবং নার্সদের ২০১৮ সালে অনুষ্ঠিত সিনিয়র স্টাফ নার্স নিয়োগ পরীক্ষার অপেক্ষমাণ তালিকা থেকে নিয়োগ দেওয়া হবে।

এ বিষয়ে বিস্তারিত পিএসসির ওয়েবসাইট (website: www.bpsc.gov.bd) এবং টেলিটকের ওয়েবসাইটে (http://bpsc.teletalk.com.bd) পাওয়া যাবে বলে সংস্থাটি এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে।


আরও পড়ুন

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.