লামা পৌরসভায় হতদরিদ্রদের মাঝে পার্বত্য মন্ত্রীর ত্রাণ বিতরণ


মো: রাজু গাজী, লামা প্রতিনিধি।

পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপি’র সহযোগিতায় জেলা প্রশাসক মাধ্যমে লামা পৌরসভায় বরাদ্দকৃত খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।

বৃহস্পতিবার (২৯ এপ্রিল) সকাল ১১টায় ৭ নং ওয়ার্ড মধুঝিরি এলাকায় হতদরিদ্র ও খেটে খাওয়া মানুষের মাঝে ত্রাণ সহায়তা প্রদান করেন লামা পৌরসভার মেয়র মো. জহিরুল ইসলাম।

তিনি বলেন, সামাজিক দূরত্ব বজায় রাখতে হবে এবং সকল স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে। ২০ মিনিট পর পর ভালো করে হাত পরিষ্কার করতে হবে, নাক, কান, মুখে হাত দেয়া থেকে বিরত থাকতে হবে।

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা ট্যাগ অফিসার, উপজেলা কৃষি কর্মকর্তা সানজিদা বিনতে সালাম ও ৭নং ওর্য়াড কমিশনার।


আরও পড়ুন

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.