১৫০০ পরিবারকে খাদ্য উপহার দিলেন স্বেচ্ছাসেবকলীগ সভাপতি শাহেদ


চট্টগ্রাম প্রতিনিধি:

করোনাভাইরাস কোভিড-১৯ প্রতিরোধে সরকার ঘোষিত সাধারণ ছুটি থাকায় সবচেয়ে বিপাকে রয়েছে মধ্যবিত্ত ও নিম্নবিত্ত মানুষেরা। কাজ না থাকায় খাবারের সংকটে রয়েছে হতদরিদ্রদের। এমন প্রেক্ষাপটে কর্ণফুলী উপজেলা আওয়ামী স্বেচ্ছাসেবকলীগের সভাপতি ও ইছানগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের এসএমসি কমিটির সভাপতি শাহেদুর রহমান শাহেদ তাঁর ব্যক্তিগত উদ্যোগে চরপাথরঘাটা ইউনিয়নের ইছানগর এলাকার দুস্থ ও অবহেলিত মানুষের পাশে এসে দাঁড়িয়েছেন।

২৬ এপ্রিল (রবিবার) সকাল থেকেই করোনা সংকটময় পরিস্থিতির শিকার এমন কর্মহীন, গৃহবন্দী, দুঃস্থ ও নিম্ন আয়ের ১৫শ’ পরিবারের মাঝে নিত্য প্রয়োজনীয় খাদ্য সামগ্রী (চাল ৫ কেজি, আলু ২ কেজি, পেঁয়াজ ১ কেজি, চিনি ১ কেজি, চিড়া ২ কেজি ইত্যাদি) বিতরণ করেন।

পাশাপাশি করোনা পরিস্থিতির শুরু থেকেই উপজেলা স্বেচ্ছাসেবকলীগের সভাপতির ব্যবস্থাপনায় নেতাকর্মীরা বিভিন্ন জনসচেতনামূলক কর্মসূচি চালিয়ে যান। এরই অংশ হিসেবে সামাজিক দূরত্ব বজায় রেখে দুস্থ মানুষকে রমজানে ক্ষুদ্র উপহার হিসেবে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়। এছাড়াও প্রধানমন্ত্রীর নির্দেশনা বাস্তবায়ন করতে করোনা প্রতিরোধে মানুষের ঘরে থাকা নিশ্চিত করতে এবং সামাজিক দূরত্ব বজায় রাখতে সভাপতি শাহেদুর রহমান শাহেদ এর নেতৃত্বে নেতাকর্মীরা প্রতিনিয়ত মাঠে কাজ করে যাচ্ছেন।

গণমাধ্যমের সঙ্গে আলাপকালে কর্ণফুলী উপজেলা আওয়ামী স্বেচ্ছাসেবকলীগের সভাপতি শাহেদুর রহমান শাহেদ বলেন, ‘দেশের সকল দুর্যোগকালীন সময়ে স্বেচ্ছাসেবকলীগ তার ভূমিকা রেখেছে। করোনা সংকটের শুরু থেকেই আমরা একেবারে তৃণমূল পর্যায়ের প্রান্তিক মানুষদের সচেতন করার চেষ্টা করেছিলাম।’

তিনি আরো বলেন, ‘মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশেই স্বেচ্ছাসেবকলীগ এভাবেই গণমানুষের পাশে দাঁড়াবে। দেশের করোনা ভাইরাসের সংকটময় মুহূর্তে আমাদের অভিভাবক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদ ভাইয়ের আহ্বানে সাড়া দিয়ে আমি আমার সাধ্য অনুয়ায়ী এ উদ্যোগ নিয়েছি। পরবর্তীতে পরিস্থিতি অনুযায়ী আমার এ সহযোগিতা অব্যাহত রাখার চেষ্টা করব (ইনশাল্লাহ)।’


আরও পড়ুন

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.