এবার মধ্যবিত্ত পরিবারের পাশে দাড়ালেন কর্ণফুলী উপজেলা যুবলীগের সাধারণ সম্পাাদক


চট্টগ্রাম প্রতিনিধি:

নভেল করোনা ভাইরাস কোভিড-১৯ প্রভাবে আর্থিক সক্ষমতা ও উপার্জন কমে যাওয়ায় অনেক নিম্নমধ্যবিত্ত ও মধ্যবিত্ত পরিবার মানবেতর জীবন যাপন করছে। অনেকে পরিবারে চলছে চাপা কষ্ট। নানা পারিপার্শ্বিক চাপ ও লোকলজ্জার ভয়ে তারা সেটা প্রকাশও করতে পারছে না। আবার বলাও মুশকিল। এ দুর্দশার কথা চিন্তা করে এসব মধ্যবিত্ত পরিবারে পাশে দাঁড়িয়েছেন বহু সামাজিক সংগঠনের প্রতিষ্ঠাতা কর্ণফুলী উপজেলা আওয়ামী যুবলীগের সাধারণ সম্পাদক মুহাম্মদ সেলিম হক।

মঙ্গলবার (২১ এপ্রিল) সকাল থেকে নানা শ্রেণি পেশার মিম্ন মধ্যবিত্তদের মোবাইল নাম্বারে কল বা এসএমএসের মাধ্যমে খবরাখবর নিয়ে নগদে আর্থিক সহায়তা ও গোপনে খাদ্যসামগ্রীর উপহার প্যাকেট আকারে মধ্যবিত্তদের ঘরে ঘরে পৌঁছে দিচ্ছেন। পুরো প্রক্রিয়ায় তিনি গোপনীয়তা রক্ষা করেন। যেনো এসব মধ্যবিত্ত পরিবারের সামাজিক মানমর্যাদা ক্ষুণ্ন না হয়।

সামাজিক সংগঠনের কর্মীদের দিয়ে হতদরিদ্র, দিনমজুর ও অসহায় পরিবারের লোকদের বাড়ি বাড়ি খাদ্যসামগ্রী পৌঁছে দিচ্ছেন। কিন্তু যারা মধ্যবিত্ত, সামাজিক মর্যাদার কারণে অভাবের বিষয়ে কাউকে বলতে চান না। একান্ত গোপনে তাদের পাশে দাঁড়িয়েছেন প্রচারবিমূখ কর্ণফুলী উপজেলা আওয়ামী যুবলীগের সাধারণ সম্পাদক মুহাম্মদ সেলিম হক ।

মুঠোফোনে জানতে চাইলে মুহাম্মদ সেলিম হক জানান, মহামারী করোনা ভাইরাসে স্বেচ্ছা ঘরবন্দি মানুষের পাশে দাড়াতে আহ্বান জানিয়েছেন বঙ্গবন্ধু কণ্যা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তার পাশাপাশি কেন্দ্রীয় যুবলীগের সভাপতি ও সাধারণ সম্পাদকের দলীয় সিদ্ধান্তে ও অনুপ্রেরণায় আমি ঘরে থাকা মধ্যবিত্ত পরিবারদের পাশে দাঁড়াতে চেষ্টা করেছি। এটা তেমন কিছু না। কাছের অাত্বীয়, আমার বন্ধুমহল থেকে মধ্যবিত্ত পরিবারদের কি অবস্থা তা খোঁজ নিয়ে সামান্য সহযোগিতা বৈ আর কিছু নয়।’

তিনি আরো জানান, এমন মহামারীর সময় মানুষের পাশে দাড়াতে কারো সম্পদ ও অর্থ কমে যায় না, আল্লাহ তায়ালা তাদের আরো সম্পদশীল করে দেয়। সমাজের বিত্তবানেরা যদি সহযোগিতায় পাশে না থাকলে এই মহামারীতে মানুষকে হিমশিম খেতে হবে। এলাকার বিত্তবানদের উদ্যোগ নেওয়ার কথা জানান তিনি। কেনোনা সংকট সারাজীবন থাকবে না, বিপদ যখন আসে, রক্ষা আল্লাহ’ই করবে।

জানা যায়, যুবলীগের সাধারণ সম্পাদক মুহাম্মদ সেলিম হকের নিজস্ব উদ্যোগে চরপাথরঘাটার ১শ’ মধ্যবিত্ত পরিবারকে খাদ্যসামগ্রী উপহার ও কাউকে কাউকে নগদ অর্থ হাতে গুজে দিচ্ছেন। এছাড়াও চরপাথরঘাটা মুক্তবিহঙ্গ ক্লাবের মাধ্যমে সামাজিক ভাবে ত্রাণ বিতরণ, প্রতিবেশীর জন্য কর্ণফুলী সমাজ থেকে রমজানের দশ রোজায় উপহার প্যাকে হিসেবে খাদ্যশস্য বিতরণের উদ্যোগ নিয়েছেন।


আরও পড়ুন

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.