করোনা মোকাবেলায় ছাত্রলীগ নেতা রফিক আহমদ এর ত্রাণ বিতরণ


করোনাভাইরাসের প্রাদুর্ভাব রোধকল্পে সরকারি নির্দেশনা অনুযায়ী ঘরবন্দি সাতকানিয়া উপজেলার খাগরিয়া ইউনিয়নের ৫০ পরিবারের মাঝে ত্রাণ বিতরণ করেছেন চট্টগ্রাম দক্ষিণ জেলা ছাত্রলীগ নেতা রফিক আহমদ।

১২ এপ্রিল নিজ উদ্যোগে তিনি সামাজিক দূরত্ব বজায় রেখে প্রতি পরিবারের জন্য চাল, ডাল, তৈল, আলু ও পেঁয়াজসহ বিভিন্ন খাদ্যসামগ্রী বিতরণ করেন।

এসময় তিনি বলেন, বাংলাদেশ ছাত্রলীগ যে কোন দুর্যোগে সাধারণ মানুষের পাশে দাঁড়ায় এটা ছাত্রলীগের ঐতিহ্য। এবার করোনা ভাইরাসের কারণে যখন জনজীবন বিপর্যস্ত তখনি সারা বাংলাদেশে ছাত্রলীগ অসহায় মানুষের পাশে দাঁড়িয়েছে।আমি আমার দায়িত্ব থেকে এলাকার মানুষের পাশে দাঁড়িয়েছে।


আরও পড়ুন

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.