বোয়ালখালীতে করোনা ঠেকাতে অভিনব কাঁচা বাজার


করোনা মহামারিতে মানুষকে করোনার প্রকোপ থেকে রক্ষা করতে বিভিন্ন ভাবে সামাজিক দূরত্ব বজায় রাখতে অনুপ্রাণিত করে যাচ্ছেন বোয়ালখালী উপজেলা নির্বাহী অফিসার আছিয়া খাতুন।

ইউএনও’র বিভিন্ন কর্মকাণ্ড ইতিমধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেইসবুকে প্রশংসা পেয়েছে। তিনি ইতিমধ্যে তৈরি করেছেন সামাজিক দূরত্ব সম্পূর্ণ কাঁচাবাজার।

উপজেলা নির্বাহী অফিসারের নেতৃত্বে বোয়ালখালী উপজেলা সদরের কাঁচাবাজারটি অত্যন্ত ঘিঞ্জি হওয়ায় সিরাজুল ইসলাম ডিগ্রী কলেজ মাঠে সামাজিক দূরত্ব বজায় রেখে বসানো হয় কাঁচাবাজার। একই ভাবে তিনি উপজেলার সর্বত্র কাঁচাবাজার বসানোর পরামর্শ দেন।


আরও পড়ুন

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.