ফটিকছড়িতে আ’লীগ নেতার ইন্তেকালে এমপি ফজলে করিমের শোক


চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব মজিবুল হক চৌধুরী ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহে ওয়া ইন্না ইলায়হে রাজিউন)।

দলের দুঃসময়ে গুরুত্বপূর্ণ অবদান রাখা বর্ষীয়ান এই রাজনীতিবীদের ইন্তেকালে গভীর শোক প্রকাশ এবং তাঁর স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়েছেন রাউজানের সংসদ সদস্য ও রেলপথ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি এ.বি.এম ফজলে করিম চৌধুরী এম.পি।

আজ ১১ এপ্রিল শনিবার সন্ধ্যায় এক শোক বিবৃতিতে তিনি বলেন, ‘মুজিবুল হক চৌধুরী ছিলেন দলের জন্য নিবেদিতপ্রাণ এক ব্যক্তিত্ব। দুঃসময়ে তার অবদানের কথা আমরা ভুলবো না।’ তিনি মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং তার শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।


আরও পড়ুন

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.