১ দিনের বেতন দিলেন কর্ণফুলী এ জে চৌধুরী কলেজের ৪০ শিক্ষক কর্মচারী

করোনা প্রতিরোধে


দেশে ছড়িয়ে পড়া করোনো মোকাবিলায় হতদরিদ্র ও প্রান্তিক জনগোষ্ঠির সহায়তায় নিজেদের বেতন থেকে একদিনের অংশ শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক এর হিসাবে জমা দিয়েছেন পশ্চিম পটিয়া এ জে চৌধুরী কলেজ পরিবর্তিত নাম কর্ণফুলী এ জে চৌধুরী কলেজে কর্মরত ৪০ জন শিক্ষক কর্মচারী।

আজ ৯ এপ্রিল বৃহস্পতিবার বিষয়টি জানালেন কলেজের অধ্যক্ষ মোহাম্মদ জসীম উদ্দীন।

জমাদানের রশিদ

কলেজ শিক্ষকেরা জানান, করোনাভাইরাস বিশ্বজুড়ে মহামারি রূপ ধারণ করেছে। বাংলাদেশও বড় ঝুঁকিতে রয়েছে। ফলে দেশের আর্থিক ও সমাজ ব্যবস্থাপনার ওপর বিরুপ প্রভাব মোকাবিলা এবং সাধারণ মানুষের (হতদরিদ্র, প্রান্তিক জনগোষ্ঠী ও খেটে খাওয়া) খাদ্য নিরাপত্তা বিধানের জন্য সরকার নানা কর্মসূচি হাতে নিয়েছে।

এ পরিপ্রেক্ষিতে মানবিক কারণে, আর্থিক সাহায্য মাননীয় প্রধানমন্ত্রীর কর্মপরিকল্পনায় অনুপ্রাণিত হয়ে নিয়ম মেনে মহাপরিচালকের হিসাবে শিক্ষক কর্মচারীরা চলতি মার্চ মাসের একদিনের বেতনের সমপরিমাণ অর্থ (৩০ হাজার ২২৫ টাকা) অনুদান হিসেবে প্রদানের সিদ্ধান্ত গ্রহণ করেছে।

কর্ণফুলী এ জে চৌধুরী কলেজের অধ্যক্ষ মো. জসীম উদ্দীন বলেন ,বিশ্ব স্বাস্থ্য সংস্থা ঘোষিত বৈশ্বিক মহামারির ফলে চ্যালেন্জের মূখে পড়া আমাদের অর্থনীতি ও মানুষের জীবন যাত্রার মান স্বাভাবিক রাখার স্বার্থে মাননীয় প্রধানমন্ত্রীর ত্রান তহবিলে মাননীয় মহাপরিচালক মহোদয় এর ৭ এপ্রিলের নির্দেশনা মোতাবেক কলেজে কর্মরত চল্লিশ জন শিক্ষক কর্মচারীর এক দিনের বেতন জমা দেয়ার ক্ষুদ্র প্রচেষ্টা মাত্র।

করোনাভাইরাসে দেশে গত ২৪ ঘণ্টায় আরও একজনের মৃত্যু হয়েছে। এই নিয়ে দেশে মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ২১ জনে। আর নতুন করে আক্রান্ত হয়েছেন ১১২ জন। মোট আক্রান্ত হয়েছেন ৩৩০জন। চট্টগ্রামে ৫ জন করোনা রোগী সনাক্ত। নগরীতে ৮ বাড়ি লকডাউন করা হয়েছে।

গত ৩১ ডিসেম্বর চীনের উহান থেকে ছড়িয়ে পড়া করোনাভাইরাস দেশ ও অঞ্চল মিলিয়ে বিশ্বের ২০৮টিতে ছড়িয়ে পড়েছে। এখন পর্যন্ত প্রাণঘাতী এ ভাইরাসে ১২ লাখ ৭৪ হাজার ৯০৪ জন আক্রান্ত হয়েছেন। এদের মধ্যে মারা গেছেন ৬৯ হাজার ৪৯৬ জন। সুস্থ হয়ে ঘরে ফিরেছেন ২ লাখ ৬৫ হাজার ৮৬৩ জন।


আরও পড়ুন

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.