করোনা মোকাবেলায় ৪০০ শ্রমিককে ফারাজ করিমের খাদ্য সামগ্রী বিতরণ
জে.জাহেদ, সিনিয়র রিপোর্টার:
অভিনব পদ্ধতিতে সামাজিক দূরত্ব বজায় রেখে রাউজানের তরুণ রাজনীতিবিদ ফারাজ করিম চৌধুরীর উদ্যোগে ত্রাণ তহবিল থেকে উপজেলার ৪০০ পরিবহন শ্রমিককে নিত্য প্রয়োজনীয় খাদ্যসামগ্রী বিতরণ করেছেন।

বুধবার (৮ এপ্রিল) রাউজান সরকারি কলেজ মাঠে দূরত্ব বজায় রেখে সেন্ট্রাল বয়েজ অব রাউজানের সার্বিক তত্বাবধানে এবং চট্টগ্রাম-রাঙামাটি মোটর মালিক সমিতির সহযোগিতায় এসব শুকনো খাবার বিতরণ করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন রাউজান উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জোনায়েদ কবির সোহাগ, রাউজান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কেফায়েত উল্লাহ (পিপিএম), রাউজান পৌরসভার প্যানেল মেয়র ও উপজেলা যুবলীগের সভাপতি জমির উদ্দিন পারভেজ।
এ সময় উপস্থিত ছিলেন সেন্ট্রাল বয়েজ অব রাউজানের সভাপতি মো. সাইদুল ইসলাম ও সাধারণ সম্পাদক ইমতিয়াজ জামাল নকিবসহ সংগঠনের নেতারা।