ব্যতিক্রমী উদ্যোগ, নগরীতে ছাত্রলীগের বিনামূল্যে কাঁচা তরকারি বিতরণ
দেশে করোনা ভাইরাসের প্রকোপ বাড়ছে। ফলে ঘরবন্দি হয়ে থাকতে হচ্ছে সাধারণ মানুষকে। এতে কাজ হারিয়ে বিপাকে পড়েছেন নিম্ন আয়ের মানুষ । হতদরিদ্র মানুষের পাশে দাঁড়াচ্ছে সামাজিক সংগঠন ও বিত্তবান মানুষেরা। তেমনি এক ব্যতিক্রম উদ্যোগ নিয়েছেন সাবেক ছাত্রলীগ নেতা আরশাদুল আলম বাচ্চু।
বাচ্চু ও ছাত্রলীগের নেতাকর্মীরা ভ্যান গাড়িতে করে বিভিন্ন প্রজাতির কাঁচা তরকারি নিয়ে ঘুরে বেড়াচ্ছেন নগরীর মোড়ে মোড়ে। আজ মঙ্গলবার (৭ এপ্রিল) নগরীর ৪নং চান্দগাঁও ওয়ার্ড থেকে ও কার্যক্রম শুরু করেন মহানগর ছাত্রলীগের নেতাকর্মীরা। পরে বহদ্দারহাট, খতিব বাড়ি, পুরাতন চান্দগাঁও , মোলভী পুকুর পাড় , সিএন্ডবিসহ বিভিন্ন অলি গলিতে তরকারি বিতরণ করেন।

চান্দগাঁও থানা ছাত্রলীগের সভাপতি নুরুন্নবী সাহেদ বলেন, করোনা ভাইরাসের কারণে অসহায় মানুষের মাঝে বিনামূল্যে সবজি বিতরণ করছি। ভ্যান গাড়িতে মিষ্টি কুমড়া, টমেটো, লাউ, বাঁধা কপি ও ঢেঁড়শ সহ শাঁক সবজি। যাদের কেনার সামর্থ্য নেই এমন প্রত্যেক পরিবারকে প্রয়োজন অনুযায়ী সবজি সরবরাহ করছি।
এ সময় উপস্থিত ছিলেন সাবেক ছাত্রলীগ নেতা তোসাদ্দেক নুর তপু, চান্দগাঁও থানা ছাত্রলীগের সভাপতি নুরুন্নবী সাহেদ, পাঁচলাইশ থানা ছাত্রলীগ নেতা সোহেল বড়ুয়াসহ নেতৃবৃন্দ।