চন্দনাইশে দুস্থ মানুষের মাঝে ছাত্রলীগের উদ্যোগে খাদ্য সামগ্রী বিতরণ


বিশ্বব্যাপী করোনা ভাইরাস মহামারী রূপ ধারণ করায় বাংলাদেশে এ ভাইরাসের সংক্রমণ প্রতিরোধে সতর্কতামূলক পদক্ষেপের অংশ হিসেবে মানুষের জীবনযাত্রা সীমিত রাখা হয়েছে।

এতে আর্থিকভাবে দূর্বল, গরিব, দিনমজুর, নিম্ন আয়ের শ্রমজীবী মানুষ কর্মহীন হয়ে পরিবারের ভরন-পোষণ যোগাতে হিমশিম খাচ্ছেন।

এ ধরনের মানুষের সাহায্যার্থে চট্টগ্রাম দক্ষিণ জেলা ছাত্রলীগের সাধারন সম্পাদক মো. আবু তাহের এর নির্দেশনায় সোমবার (৩০ মার্চ) দুপুরে দক্ষিণ জেলা ছাত্রলীগের নাট্য ও বিতর্ক বিষয়ক উপ-সম্পাদক সামজাদ হোসেন এর পক্ষ হতে চন্দনাইশের কাঞ্চননগরের বিভিন্ন বাড়ি বাড়ি নিত্য প্রয়োজনীয় খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে।

এ সময় কিছু পরিবারের মধ্যে চাল, ডাল, পিয়াজ, আলু, আটা ও লবণ সম্বলিত খাদ্য সামগ্রী তুলে দেন। ছাত্রলীগ নেতারা বলেন, করোনা ভাইরাসের কারণে উপার্জন বন্ধ থাকায় অসহায় হয়ে পড়া পরিবারকে দক্ষিণ জেলা ছাত্রলীগের সাধারণে সম্পাদকের নির্দেশনায় আমরা খাদ্য সামগ্রী বিতরণ করেছি। দেশের পরিস্থিতি অনুযায়ি এ কার্যক্রম চলমান থাকবে বলে জানান সামজাদ।


আরও পড়ুন

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.