বাঁশখালীতে থানা পুলিশের উদ্যোগে ছিটানো হলো ব্লিচিং পাউডার মিশ্রিত পানি
বাঁশখালীতে করোনা সংক্রমণ ঠেকাতে জলকামান যুক্ত গাড়ি দিয়ে ব্লিচিং পাউডার মিশ্রিত পানি ছিটিয়েছে বাঁশখালী থানা পুলিশ। গতকাল রবিবার সকালে বাঁশখালী পৌরসভার বিভিন্ন স্থানে জীবানুমুক্তকরণ পানি ছিটানো হয়। লোকজনকে সামাজিক দূরত্ব বজায় রাখতে মাইকিংও করে পুলিশের একটি দল।
বাঁশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রেজাউল করিম মজুমদার বলেন, চট্টগ্রাম জেলা পুলিশের একটি স্বয়ংক্রিয় জলকামানের গাড়ি দিয়ে ব্লিচিং পাউডার মিশ্রিত পানি ছিটানো হয়। দেশে আসা প্রবাসীরা কোয়ারেন্টিন মানছেন কিনা সেটিও তদারকি করা হচ্ছে। এর পাশাপাশি বিভিন্ন এলাকায় সামাজিক দূরত্ব বজায় রাখতে পুলিশের টহল চালু রাখা হয়েছে।