বাঁশখালীতে অগ্নিকান্ডে দুই বসতঘর পুড়ে ছাই
চট্টগ্রামের বাঁশখালীর বৈলছড়িতে অগ্নিকাণ্ডে ২ বসতঘর পুড়ে ছাই হয়ে গেছে।
মঙ্গলবার গভীর রাতে বৈলছড়ি ইউনিয়ন ৭নং ওয়ার্ড এলাকার মোঃখালেদ হক ও ডাক্তার জেসমিন জাবের জেসির বসতঘরে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
স্থানীয় প্রত্যক্ষদর্শী ও ক্ষতিগ্রস্থ পরিবার সূত্রে জানা যায়, মঙ্গলবার রাতে বিদ্যুতের শর্ট সার্কিট কিংবা মশা তাড়ানোর জন্য দেওয়া কয়েল থেকে আগুনের সুত্রপাত হলে মুহুর্তের মধ্যে দুটি বাড়ির কয়েক লক্ষাধিক টাকার মালামাল পুড়ে যায়। খবর পেয়ে বাঁশখালী ফায়ার সার্ভিস টিমের সদস্যরা ঘটনাস্থলে উপস্থিত হয় বলে জানান ক্ষতিগ্রস্থরা।
ফায়ার সার্ভিস টিমের বাঁশখালীর দায়িত্বরত লিড়ার আজাদুল ইসলাম জানান, আগুন লাগার খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। বিদ্যুতের শর্টসার্কিট থেকে কিংবা মশা তাড়ানোর জন্য দেওয়া কয়েশ ধেকে এ অগ্নিকান্ডের সুত্রপাত হয়েছে বলে ধারনা করা হচ্ছে ।