চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের করোনা ভাইরাস রেসপন্স টিম গঠন
চট্টগ্রাম মহানগর এলাকায় করোনা ভাইরাস আক্রান্ত পুলিশ সদস্য ও জনসাধারণকে জরুরী সহায়তা প্রদানের লক্ষে গঠন করা হয়েছে করোনা ভাইরাস রেসপন্স টিম।
শনিবার ( ২৮ মার্চ) দামপাড়া পুলিশ লাইন্সে চট্টগ্রাম মেট্রোপলটন পুলিশ কমিশনার মোঃ মাহবুবর রহমান এর নির্দেশনায় মহড়া অনুষ্ঠানের মাধ্যমে এ করোনা ভাইরাস রেসপন্স টিম গঠন করা হয়।
সহকারী পুলিশ কমিশনার ( ফোর্স) মোঃ আরিফ হোসেন এর নেতৃত্বে চট্টগ্রাম বিভাগীয় পুলিশ হাসপাতালে কর্মরত মেডিকেল অফিসার, ফার্মাসিস্ট ও পুলিশ সদস্যদের সমন্বয়ে ১১ সদস্য বিশিষ্ট এ করোনা ভাইরাস রেসপন্স টিম, করোনা ভাইরাস প্রতিরোধে ” পিপিই, ০২ টি এ্যাম্বুলেন্স ও অন্যান্য সরঞ্জাম নিয়ে সর্বদা প্রস্তুত থাকবে বলে জানা যায়।
এতে কোনো পুলিশ সদস্য করোনায় আক্রান্ত হলে তাৎক্ষণিক ভাবে প্রাথমিক ব্যবস্থা গ্রহণ করবে। পাশাপাশি কোনো জনসাধারণ ও যদি করোনায় আক্রান্ত হয় তাকেও আইসোলেশন বা হাসপাতালে প্রেরণের ব্যবস্থা করবে।
এ ছাড়াও আইসোলেশন বা হোম কোয়ারেন্টিনে থাকা ব্যক্তিদের খাদ্য, ঔষধ ও অন্যান্য সহায়তা পৌছে দেবে বলে জানা যায়।