নগরীর দামপাড়ায় দুই আবাসিক ভবনে আগুন


নগরীর দামপাড়া এলাকায় দুটি অাবাসিক ভবনে আগুন লাগার ঘটনা ঘটেছে। এতে অাগুনে একটি ভবনের দ্বিতীয় তলার তিনটি কক্ষ ও অারেকটি ভবনের একটি কক্ষ পুড়ে গেলেও হতাহতের কোনো ঘটনা ঘটেনি।

শনিবার (২৮ মার্চ) বিকেলে দামপাড়াস্থ মসজিদ গলির দ্বীনঅারা ম্যানসন ও অাব্দুর ছবুর ম্যানসনে এ আগুন লাগার ঘটনা ঘটে। এবং খবর পেয়ে অাগ্রাবাদ ফায়ার স্টেশনের চারটি গাড়ি গিয়ে অাগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়।

এবিষয়ে অাগ্রাবাদ ফায়ার স্টেশনের সিনিয়র স্টেশন অফিসার কবির হোসেনের কাছে জানতে চাইলে তিনি বলেন, রান্নার চুলা থেকে দ্বীনঅারা ম্যানসনের দ্বিতীয় তলায় একটি ব্যাচেলর বাসায় তিনটি কক্ষে অাগুনের সূত্রপাত হয়। এসময় পাশে থাকা অাব্দুল ছবুর ম্যানসন নামের আরও একটি ভবনের কক্ষ অাগুনে পুড়ে যায়। তবে এতে কেউ হতাহত হয়নি।

আগুনে পুড়ে যাওয়ার ক্ষয়ক্ষতির পরিমাণ তদন্ত সাপেক্ষে বলে জানা যাবে বলে জানান সিনিয়র স্টেশন অফিসার কবির হোসেন।


আরও পড়ুন

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.