সীতাকুণ্ডে আগুনে পুড়ে ৫টি বসতঘর ভস্মিভূত


সীতাকুণ্ডে ৫টি টিনশেডের ভাড়াটিয়া বসতঘর মূহুর্তে আগুনে পুড়ে ভস্মীভূত হয়ে যায়।উপজেলার পৌরসদর আমিরাবাদ এলাকার মহন্ত দিঘির পাড়ে আওরঙ্গজেব চৌধুরীর ভাড়াটিয়া ঘরে এ ঘটনা ঘটে।

জানা যায়, বুধবার দুপুর সাড়ে বারোটায় মোঃ আশরাফুল ইসলাম আরজু’র রান্নাঘরের চুলা থেকে আগুনের সূত্রপাত হয়। এসময় পাশে থাকা শুকনো পাতায় আগুন লেগে মূহুর্তে ছড়িয়ে পড়লে আশরাফুল ইসলাম আরজুসহ পাশাপাশি লাগানো- হোসনে আরা বেগম,মনিরুজ্জামান,সুরেশ বড়ুয়া ও মোঃ ভাসানীর ঘর গুলো পুড়ে যায়।

পুড়ে যাওয়া ঘরের অসহায় মানুষ গুলো পরনের কাপড় টুকু ছাড়া কিছুই বের করতে পারেনি। সীতাকুণ্ড ফায়ার স্টেশন কর্মকর্তা তাশারফ হোসেন জানান, আমরা এক ঘণ্টা চেষ্টা করে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয় আগুনে পাঁচটি ঘর সম্পূর্ণ পুড়ে ছাই হয়ে যায়। ক্ষয়ক্ষতির পরিমাণ আনুমানিক ১লক্ষ পঞ্চাশ হাজার টাকা।


আরও পড়ুন

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.