‘শেখ হাসিনা নারী জাগরণের এক প্রতীকের নাম’
নারী দিবসের আলোচনা সভায় বক্তারা
স্বাধীনতা সাংস্কৃতিক পরিষদের উদ্যোগে আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে গতকাল ১৩ মার্চ ২০২০ চট্টগ্রাম লেডিস ক্লাবে ‘নারী’র গুরুত্ব শীর্ষক আলোচনা সভা সংগঠনের যুগ্ম আহ্বায়ক নারীনেত্রী রুহি মোস্তফার সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।
সভা পরিচালনা করেন যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ লিপটন। সভায় বক্তারা বলেন, মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার সরকার নারী বান্ধব সরকার। বর্তমান সরকার নারীদের উন্নয়নে নানামুখী কাজ করে যাচ্ছে। পুরুষদের পাশাপাশি নারীরাও তাদের কর্মের মাধ্যমে বিভিন্ন ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছে, নারী জাতির উন্নয়ন ছাড়া দেশের কাক্সিক্ষত উন্নয়ন সম্ভব নয়।
মাননীয় প্রধানমন্ত্রী নিজের দক্ষতার মাধ্যমে বাংলাদেশকে বিশ্বের দরবারে উন্নত শিখড়ে পৌঁছে দিয়েছেন। তাই জননেত্রী শেখ হাসিনা নারী জাগরণের এক প্রতীকের নাম। নারী-পুরুষদের সমতা আছে বলেই একটি দেশ দ্রুত গতিতে এগিয়ে যায়।
বক্তব্য রাখেন স্বাধীনতা সাংস্কৃতিক পরিষদ চট্টগ্রামের আহ্বায়ক প্রকৌশলী অধ্যাপক মৃণাল কান্তি বড়ুয়া, যুগ্ম আহ্বায়ক হাসিনা জাফর, অরূপ বড়ুয়া, কেন্দ্রীয় সদস্য অনুপ বড়ুয়া, যুগ্ম আহ্বায়ক পূরবী বড়ুয়া, সদস্য সরোয়ার আমিন বাবু, মঈনুদ্দীন আহমেদ, মোরশেদা পারভীন, কেমি বড়ুয়া, ফেরদৌস ইয়াসমিন খানম, সাবিনা কাইয়ুম, ইসমাইল মানিক, প্রণব চক্রবর্ত্তী, হেমা বড়ুয়া, ফিরোজ চৌধুরী, ইসমাইল মানিক, পূর্ণিমা বড়ুয়া, কণ্ঠশিল্পী পূর্ণিমা চৌধুরী, মিলু বড়ুয়া, অরুণ দাশ, ছিনু বড়ুয়া, রেখা বড়ুয়া, এহসানুল করিম, বেবী দাশ, শিপ্রা বড়ুয়া, আনোয়ার আলম, রিতু বড়ুয়া, সেলিনা সফি, জাফর ইকবাল ভূঁইয়া, সমীরন পাল, দীপাঞ্জন কুমার বড়ুয়া প্রমুখ।