খাতুনগঞ্জের ব্যবসায়ী জামাল গ্রেফতার


নগরীর ব্যবসার প্রাণক্ষেত্র কাতুনগঞ্জ থেকে ৫৭ কোটি টাকা নিয়ে উধাও শাহ জামাল নামের একজনকে গ্রেফতার করেছে পুলিশ। বৃহস্পতিবার সকালে নগরীর চন্দনপুরার বাসা থেকে গ্রেফতারি পরোয়ানা মুলে তাকে গ্রেফতার করে কোতোয়ালি থানা পুলিশ। শাহ জামাল কাতুনগঞ্জের মেসার্স শফি ট্রেডার্সের মালিক বলে জানিয়েছে পুলিশ।

জানা যায়, ২০১৯ সালের মার্চ মাসে খাতুনগঞ্জের জেনারেল মার্চেন্ট কমিশন এজেন্ট ও চিনির বড় ব্যবসায়ী মেসার্স সফি ট্রেডার্সের মালিক শাহ জামাল ৫৭ কোটি টাকা পরিশোধ না করে উধাও হয়ে যান। উধাও হয়ে যাওয়ার পর শত শত পাওনাদার তার দোকান ও খাতুনগঞ্জ ট্রেড অ্যান্ড ইন্ড্রাস্টিজ এসোসিয়েশন কার্যালয়ে ভিড় করেন।

কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মহসিন বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে গ্রেফতারি পরোয়ানামূলে শাহ জামালকে গ্রেফতার করা হয়েছে। যাচাই-বাছাই শেষে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হবে।


আরও পড়ুন

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.