আনোয়ারায় সমবায় সমিতির ই-প্রশিক্ষণ অনুষ্ঠিত
আনোয়ারা সার্বিক গ্রাম উন্নয়ন কর্মসূচি (সিভিডিপি)’র ৩য় পর্যায়ে বার্ড অংশ বাস্তবায়নের লক্ষ্যে যৌথ সভা ও ই- প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১১ মার্চ) দুপুরে উপজেলা পরিষদ মিলনায়তনে এই যৌথ সভা ও প্রশিক্ষণের আয়োজন করে উপজেলা সমবায় সমিতি অধিদপ্তর।
উপজেলা সমবায় অফিসার আ ন ম খালেক নেওয়াজের উপস্থিতিতে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা কৃষি অফিসার মো: হাসানুজ্জামান , উপজেলা প্রাণী সম্পদ অফিসার ডা. মো : দেলোয়ার হোসেন , উপজেলা সহকারী সমবায় অফিসার মরজিয়া।
সভায় অতিথির বক্তব্যে উপজেলা কৃষি কর্মকতা মো: হাসানুজ্জামান বলেন , বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার উন্নয়ন প্রকল্পের মধ্যে অন্যতম ছিলো গ্রাম উন্নয়ন এবং প্রতিপাদ্য ছিলো “গ্রাম হবে শহর”। সেই গ্রাম উন্নয়নের হাওয়া আসতে শুরু করেছে সমবায় সমিতির মধ্য দিয়ে। এরই মধ্যে গ্রামকে উন্নত শহরে রূপান্তর করতে বিভিন্ন ধরনের কার্যক্রম হাতে নেওয়া হয়েছে।
তিনি আরও বলেন , গ্রামকে উন্নত করতে হতে হলে প্রথমে গ্রামের সবাইকে সমবায় সমিতির মাধ্যমে এক হতে হবে । গ্রামের কি কি সমস্যা আছে সেটা খুজে বের করতে হবে । এক হয়ে সবাইকে সমস্যার যৌক্তিক সমাধান খুজে বের করতে হবে। আয়ের বর্ধন কিভাবে করা যায়, সমবায়ের মধ্যে কৃষি ও নানা উন্নয়ন মূলক কাজের সমাধান খুজে করতে হবে । সেই রকম কৃষি করতে হবে যেই কৃষিতে লাভ জনক হওয়া যায়। সমিতির মাধ্যমে যদি কৃষি সম্পর্কিত কোন সহায়তা প্রয়োজন হয় তাহলে সহায়তার দেয়া হবে।
উক্ত প্রশিক্ষণ ও যৌথ সভায় জেলার সমবায়ের কার্যালয়ের অধীনে ২৫টি সমবায় সমিতির ২৫জন সদস্যবৃন্দ ও উপজেলা সমবায় অধিদপ্তরের সকল সদস্যরা উপস্থিত ছিলেন ।