সাত হাজার রানের চূড়ায় তামিম


প্রথম বাংলাদেশি ক্রিকেটার হিসেবে ওয়ানডেতে সাত হাজার রানের মাইলফলক ছুঁয়েছেন তামিম ইকবাল। ৮৪ রান পিছিয়ে থেকে আজ সিলেটে জিম্বাবুয়ের বিপক্ষে মাঠে নেমেছিলেন তামিম। ব্যাট হাতে দ্যুতি ছড়িয়ে ৮৩ বলে তামিম পৌঁছে যান মাইলফলকে।

৪২তম ব্যাটসম্যান হিসেবে তামিম পেয়েছেন সাত হাজার রান। বাঁহাতি ব্যাটসমান হিসেবে ১৩তম এবং ষষ্ঠ বাঁহাতি ওপেনার হিসেবে সাত হাজার রান পেয়েছেন দেশসেরা ওপেনার।

ওয়ানডেতে তামিম ধরা-ছোঁয়ার বাইরে। সাকিব আল হাসান করেছেন দ্বিতীয় সর্বোচ্চ ৬৩২৩ রান। টি-টোয়েন্টিতেও তামিম আছেন সবার ওপরে (১৬৬০)। ঢাকা টেস্টের আগে তামিম ছিলেন দেশের সর্বোচ্চ রান সংগ্রাহক। কিন্তু ঢাকা টেস্টে মুশফিক ছাড়িয়ে যান তাকে। টেস্টে মুশফিকের রান ৪৪১৩। তামিমের ৪৪০৫।


আরও পড়ুন

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.