কর্ণফুলীতে র্যাবের অভিযানে আটক ১
কর্ণফুলী উপজেলার চরপাথরঘাটা ইউনিয়নের একটি কলোনি বাড়িতে র্যাপিড অ্যাকশন ব্যাটলিয়ন (Rapid Action Battalion-RAB)) র্যাব-৭ এর একটি টিম অভিযান চালিয়ে এক যুবক কে আটক করেছেন।
আটক যুবকের নাম মোহাং মিয়া (৩২)। সে চরপাথরঘাটা ৩নং ওয়ার্ডের রবিউল আলম বাড়ির মোহাম্মদ ভুদু মিয়ার ছেলে বলে জানা যায়।
স্থানীয় সূত্রে জানায়, ২রা মার্চ (সোমবার) রাত সাড়ে ৯টার সময় চরপাথরঘাটা ইউনিয়নের কানা ফজলের কলোনিতে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। তার বিরুদ্ধে অভিযোগ দীর্ঘদিন তিনি বিভিন্ন মাদকদ্রব্য সরবরাহ করে আসছেন। এছাড়াও জানা যায়, র্যাবের অভিযানের খবর পেয়ে একই বাড়ির আরো কয়েকজন পালিয়ে যেতে সক্ষম হন।
মুঠোফোনে জানতে চাইলে র্যাব-৭ সূত্র জানায়, কর্ণফুলীর চরপাথরঘাটা ইউনিয়নের কানা ফজলের কলোনিতে অভিযান চালিয়ে মাদক বিক্রির অভিযোগে একজনকে আটক করা হয়। বিস্তারিত প্রেস রিলিজে জানাবো হবে র্যাব জানায়।