সীতাকুণ্ডে লরির সংঘর্ষে ব্যবসায়ী নিহত


চট্টগ্রামের সীতাকুণ্ডে লরির সাথে সংঘর্ষে এক মোটর সাইকেল আরোহী নিহত হয়। নিহত কামরুল হাসান(৩৪) বরিশাল জেলার ভাউখালী থানার রাজাপুর গ্রামের মোঃ মহসিনের পুত্র।

বুধবার (২৬ ফেব্রুয়ারি) বেলা সাড়ে ১২টায় উপজেলার সোনাইছড়ি লালবেগ এলাকায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়,শিপ ব্রেকিং ইয়ার্ড ব্যবসায়ী কামরুল দুপুর সাড়ে ১২টার সময় ব্যবসায়িক কাজ সেরে মোটরসাইকেল চালিয়ে মহাসড়কে উঠার সময় কাদায় পিচ্ছিল খেয়ে পড়ে যায়। এ সময় ঢাকামূখী একটি দ্রুতগতির লরি চাপা দিলে গুরুতর আহত হন তিনি।

তাৎক্ষণিক স্থানীয়রা তাকে উদ্ধার করে (চমেক)হাসপাতালে নিলে ডাক্তার মৃত ঘোষণা করেন। এ বিষয়ে চমেক পুলিশ ফাঁড়ির এএসআই আলাউদ্দিন জানান, মোঃ কামরুল হাসান নামে এক শিপ ব্রেকিং ব্যবসায়ীকে গুরুতর আহত অবস্থায় হাসপাতালে আনার পর চিকিৎসকরা মৃত ঘোষণা করেন। লাশটি ময়না তদন্তের জন্য মর্গে প্রেরণ করা হয়েছে।


আরও পড়ুন

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.