আনোয়ারায় ২৮০ পিস ইয়াবাসহ আটক ১
আনোয়ারায় দুই’শ ৮০ পিস ইয়াবাসহ আবু ইউছুফ আলম ( ২২) নামের এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে আনোয়ারা থানা পুলিশ। বুধবার (২৬ফেব্রুয়ারি) সকালে উপজেলার বরুমচড়া ইউনিয়নের ৮ নং ওয়ার্ডের হাজী কালা মিয়া বাড়ির সামনে থেকে তাকে আটক করা হয়।
আটককৃত ইউছুফ গুয়াপঞ্চক গ্রামের পাঁচ সিকদার বাড়ির মৃত আবু শামার পুত্র বলে জানা যায়।
আনোয়ারা থানার এএসআই রেজাউল করিম মামুন ঘটনার সত্যতা স্বীকার করে জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ইউছুফকে গ্রেফতার করা হয়। এসময় তার কাছ থেকে দুই’শ ৮০ পিস ইয়াবা জব্দ করা হয়। উদ্ধারকৃত ইয়াবার আনুমানিক মূল্য ৭৪ হাজার টাকা।
এ ঘটনায় তার বিরুদ্ধে ২০১৮ সালের মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইন ৩৬ (১) এর টেবিল ১০ (ক) মামলা রুজু করা হয়েছে।