আপনাদের ট্যাক্সের টাকায় আমরা পরি-পালিত হচ্ছি: বিসিক চেয়ারম্যান


বিসিক এ দূর্নীতির ব্যপারে আমরা একেবারে জিরো টলারেন্স। আপনাদের শিল্প প্রতিষ্ঠানের ট্যাক্সের টাকায় আমরা পরি-পালিত হচ্ছি। এসএমই ঋণের ক্ষেত্রে বলেন, বাংলাদেশ ব‌্যাংক বলেছে আমরা অনেক সুবিধা দিচ্ছি। কিন্তু বাস্তবে তা দেখছি না। তবে আপনারা আছেন বলে বিসিক এর অস্থিত্ব আছে। মনে রাখবেন, সুখে দুঃখে সব সময় আমরা আপনাদের নাসিব (জাতীয় ক্ষুদ্র ও কুটির শিল্প সমিতি) (নাসিব) এর সাথী হয়ে আপনাদের পাশে থাকবো।

১৫ ফেব্রুয়ারি দুপুরে আগ্রাবাদের ” বিডিবিএল” ভবনের সেফ টু-ডে হল রুমে ” দি ন্যাশনাল অ্যাসোসিয়েশন অব স্মল এন্ড কটেজ ইন্ড্রাস্ট্রিজ অব বাংলাদেশ (নাসিব) ও ” লাইট ইঞ্জিনিয়ারিং প্রোডাক্ট বিজনেস প্রমোশন কাউন্সিল মিনিস্ট্রি অব কমার্স এর যৌথ উদ্দ্যেগে আয়োজিত ” এ্যাসেস টু মার্কেট ইনফরমেশন এন্ড টেকনোলজি আপ গ্রেডেশন, ফর এসএমই ইন লাইট ইঞ্জিনিয়ারিং সেক্টর ” অনুষ্ঠিত সেমিনারে প্রধান অতিথির বক্তব্য তিনি এসব কথা বলেন ঢাকা বিসিক মিনিস্ট্রি অব ইন্ড্রাস্ট্রি এর চেয়ারম্যান ড. মোহাম্মদ আবদুস সালাম।

এ সময় তিনি বিগত দিনের কিছু উন্নয়ন কর্মকান্ডের কথা উল্লেখ করে ব্যবসায়ী প্রতিনিধি ও আমন্ত্রিত অতিথিদের বলেন, আপনাদের যে কোনো সমস্যা আমাদের জানান। আমরা তা গুরুত্ব সহকারে দেখবো। আপনারা প্রমাণাদিসহ আমাদের কাছে উপস্থাপন করবেন, আমরা সর্বাত্বক চেষ্টা করবো আপনাদের সহযোগিতা করার। মনে রাখবেন বিসিক আপনাদের সাথে আগেও ছিলো, এখনো নাসিব এর সাথী হয়ে সারা বছর আপনাদের পাশে থাকবে।

নাসিব চট্টগ্রাম জেলার সভাপতি মোঃ নুরুল আযম খাঁন এর সভাপতিত্বে, নাসিব চট্টগ্রাম জেলার সহ-সভাপতি মোঃ এ জাহারুল হক ও নির্বাহী সদস্য মিজানুর রহমান পাটোয়ারীর যৌথ সঞ্চালনায় সেমিনারে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, নাসিব কেন্দ্রীয় কমিটির সভাপতি মির্জা নুরুল গণী শোভন (সিআইপি), নাসিব কেন্দ্রীয় কমিটির উপদেষ্টা (সিইনসি স্পেশাল) বীর মুক্তিযোদ্ধা আলহাজ্জ্ব জাহাঙ্গীর চৌধুরী, নাসিব কেন্দ্রীয় কমিটির সিনিয়র সহসভাপতি মুজিবুর রহমান বেলাল, নাসিব কেন্দ্রীয় কমিটির সহসভাপতি মোহাম্মদ আরেফিন, বিসিক চট্টগ্রামের উপ-মহাব্যবস্থাপক আহমেদ জামাল নাসের চৌধুরী, বিসিক আঞ্চলিক পরিচালক চচট্টগ্রাম বাবুল চন্দ্র নাথ, নাসিব এর প্রাক্তন সভাপতি ও উপদেষ্টা সিরাজ আহাম্মদ চৌধুরী, আনোয়ার হোসেন ও আব্দুল গাফফার চৌধুরী।

এ সময় বক্তারা দেশে ৭৪টি শিল্পনগরী বিসিক এলাকার বিভিন্ন সমস্যার কথা তুলে ধরেন। বিসিক এলাকায় শিল্প প্রতিষ্ঠানের মালিকরা চাঁদাবাজদের কাছে জিম্মি এবং হয়রানির শিকারের কথা উল্লেখ করে সমস্যা সমাধানে বিসিক চেয়ারম্যান এর সহযোগিতা কামনা করেন শিল্প প্রতিষ্ঠানের মালিকরা।


আরও পড়ুন

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.