চন্দনাইশে আগুনে ১টি বসতবাড়ি ভষ্মিভূত


চন্দনাইশ পৌরসভা মিজ্জির দোকান মাতব্বর বাড়ি এলাকায় রান্না ঘর থেকে আগুনের সূত্রপাত হয়ে ১টি সেমিপাকা বসতঘর পুড়ে ভষ্মিভূত হয়।

এতে পরিবারের প্রায় অর্ধ লক্ষাধিক টাকার ক্ষতি সাধন হয়েছে বলে জানিয়েছেন ক্ষতিগ্রস্থ পরিবারের সদস্যরা। গত ১৬ ফেব্রুয়ারি রাত ১২টা দিকে পৌরসভা মিজ্জির দোকান মাতব্বর বাড়িতে এ আগুন লাগে। আগুন নিয়ন্ত্রণ আনতে চন্দনাইশ ফায়ার সার্ভিস ও স্থানীয় লোকজন প্রায় ১ ঘন্টা চেষ্টা চালিয়ে যায়। আগুন লাগার সংবাদ পেয়ে প্রতিবেশি, চন্দনাইশ ফায়ার সার্ভিসের একটি ইউনিট উপস্থিত হয়ে দীর্ঘ ১ ঘন্টা পর আগুন নিয়ন্ত্রণে আনেন।

চন্দনাইশ ফায়ার সার্ভিস কর্তৃপক্ষের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা মো. রাকিবুল হাসান বলেছেন, আগুন লাগার সংবাদ পেয়ে ফায়ার সার্ভিসের একটি ইউনিট উপস্থিত হয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। এতে পরিবারের অর্ধ লক্ষাধিক টাকার সম্পদ ক্ষতিগ্রস্থ হয়। সে সাথে ২ লক্ষাধিক টাকার মালামাল উদ্ধার করেছেন বলে তারা জানান।


আরও পড়ুন

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.