চন্দনাইশ থানার বিশেষ অভিযান: ৭ আসামি আটক
চন্দনাইশ উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে গত ৩১ জানুয়ারি ও ১ ফেব্রুয়ারি দু’দিনে সিআর মামলা ও নিয়মিত মামলাসহ বিভিন্ন মামলায় ৭ আসামীকে আটক করেছে থানা পুলিশ।
আটককৃতরা হলেন বৈলতলী এলাকার আলী চানের ছেলে মো.রফিক (৩৩), দক্ষিণ হাশিমপুর এলাকার মৃত আহমদুর রহমানের ছেলে আকতার হোসেন (১২), মো. আবু তৈয়ব (৩০), পূর্ব জোয়ারা এলাকার আবু জাফরের ছেলে আবু সাঈদ (১৮), মো. সায়েম (২০), পূর্ব জোয়ারা মনাজী পাড়ার মৃত হাজী আবদুল আলীমের ছেলে মো. আবু জাফর (৬৫), জালাল আহমদের ছেলে মো. আশিকুর রহমান, মো জাফর প্রকাশ বার্মাইয়া জাফরের স্ত্রী রোকেয়া বেগম (২২)কে আটক করে।
আটককৃতদের আজ ১ ফেব্রুয়ারি আদালতে প্রেরণ করা হয় বলে জানিয়েছেন চন্দনাইশ থানার অফিসার ইনচার্জ কেশব চক্রবর্ত্তী।