জোয়ারা ইসলামিয়া সিনিয়র ফাজিল মাদ্রাসায় ছাত্রসেনার আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত


চন্দনাইশের জোয়ারা ইসলামিয়া সিনিয়র ফাজিল মাদ্রাসার উদ্যােগ মাদ্রাসা হলে বাংলাদেশ ইসলামী ছাত্রসেনার চার দশক পূর্তি উপলক্ষে গত মঙ্গলবার বাংলাদেশ ইসলামী ছাত্রসেনার এক আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

হাফেজ টিপু সুলতান ও আবদুল আলীমের সঞ্চালনায় সংগঠনের সভাপতি হাফেজ নুরুল আবছারের সভাপতিত্বে অনুষ্ঠান শুরু হয়।

এতে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ ইসলামী ফ্রন্ট চন্দনাইশ পৌরসভার সভাপতি মাওলানা অধ্যক্ষ আমিনুর রহমান। উদ্বোধক ছিলেন অত্র মাদ্রাসার আরবী প্রভাষক মাওলানা নিজাম উদ্দিন।

প্রধান বক্তা ছিলেন ছাত্রসেনা চট্টগ্রাম দক্ষিণ জেলার সভাপতি মো. নুরুল ইসলাম হিরু। বিশেষ বক্তা ছিলেন ছাত্রসেনা চট্টগ্রাম দক্ষিণ জেলার সহ-সভাপতি মো. আমিনুল ইসলাম রুবেল, সাংগঠনিক সম্পাদক জাবেদ আহমদ খান, শিক্ষা প্রশিক্ষণ ও গবেষণা সম্পাদক মো. রিদুওয়ান সাজ্জাদ। আলোচনা অংশনেন মাওলানা মামুনুর রশীদ, মো. ইছহাক, আবু বক্কর ছিদ্দিক, মো. আবিদ, মো. আবদুল কাদের প্রমুখ।


আরও পড়ুন

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.