১৯ জানুয়ারি চলবে না সুবর্ণ এক্সপ্রেস: রেলওয়ে কর্তৃপক্ষ


বিশ্ব ইজতেমা উপলক্ষে রোববার (১৯ জানুয়ারি) সুবর্ণ এক্সপ্রেস ট্রেন না চালানোর সিদ্ধান্ত নিয়েছে রেলওয়ে কর্তৃপক্ষ।তবে সোমবার (২০ জানুয়ারি) সাপ্তাহিক বন্ধের দিন ট্রেনটি চলাচল করবে।

রেলওয়ে পূর্বাঞ্চলের বিভাগীয় বাণিজ্যিক কর্মকর্তা আনসার আলী বলেন, বিশ্ব ইজতেমা উপলক্ষে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সু্বর্ণ ছাড়া অন্যান্য ট্রেনের শিডিউল আগের মতোই থাকবে।

এর আগে গত ১২ জানুয়ারিও ইজতেমা উপলক্ষে ট্রেন না চালানোর সিদ্ধান্ত নিয়েছিলো কর্তৃপক্ষ।

সুবর্ণ এক্সপ্রেস ট্রেনটি চট্টগ্রাম থেকে ঢাকা ছেড়ে যায় সকাল ৭টায়। আর ঢাকা থেকে চট্টগ্রাম ছেড়ে আসে বিকেল সাড়ে ৩টায়। ট্রেনটির সাপ্তাহিক বন্ধ সোমবার।


আরও পড়ুন

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.