চট্টগ্রামে সড়ক ও ফুটপাত দখল, ৭৫ হাজার টাকা জরিমানা


চট্টগ্রাম নগরীর পোস্তারপাড় এলাকায় রাস্তা ও ফুটপাত দখল করে মালামাল রাখার অপরাধে ১০ জনকে ৭৫ হাজার টাকা জরিমানা করেছে চট্টগ্রাম সিটি করপোরেশন (চসিক)।

রোববার (১২ মে) চসিকের নির্বাহী ম্যাজিস্ট্রেট চৈতী সর্ববিদ্যা এ অভিযানে নেতৃত্ব দেন।

এ সময় রাস্তা ও ফুটপাত দখল করে গাড়ির ইঞ্জিনসহ বিভিন্ন মালামাল রেখে জনসাধারণের চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টির দায়ে ১০ ব্যক্তির বিরুদ্ধে মামলা রুজুপূর্বক ৭৫ হাজার টাকা জরিমানা আদায় করেন।

আদালত পরিচালনাকালে ম্যাজিস্ট্রেটকে সহায়তা করেন সিটি কর্পোরেশনের সংশ্লিষ্ট বিভাগের কর্মকর্তা-কর্মচারী ও চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ।


আরও পড়ুন

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.