চট্টগ্রামে বিমানের সিটের নিচে মিলল সাড়ে ৪ কেজি স্বর্ণ


চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে বাংলাদেশ বিমানের একটি ফ্লাইট তল্লাশি চালিয়ে প্রায় সাড়ে ৪ কেজি ৫৪০ গ্রাম স্বর্ণ উদ্ধার করা হয়েছে। যার বাজারমূল্য ৩ কোটি ৮৯ লক্ষ ৭১ হাজার ৩৬০ টাকা।

শনিবার (১৩ জানুয়ারি) সকাল সাড়ে ৮টার দিকে শারজাহ থেকে আসা ওই ফ্লাইট থেকে এসব স্বর্ণ উদ্ধার করে এনএসআই ও শুল্ক গোয়েন্দা কর্মকর্তারা।

একজন কর্মকর্তা জানান, সকাল ৮টা ৪০ মিনিটে এনএসআই চট্টগ্রাম বিমানবন্দর টিম এবং শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর গোপন তথ্যের ভিত্তিত যৌথ অভিযান পরিচালনা করে। বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ফ্লাইটের (BG-152) ভেতর থেকে তল্লাশির মাধ্যমে পরিত্যক্ত অবস্থায় সিটের নিচ থেকে ৪ কেজি ৫৪০ গ্রাম স্বর্ণ উদ্ধার করা হয়। যার আনুমানিক মূল্য ৩ কোটি ৮৯ লাখ ৭১ হাজার ৩৬০ টাকা।

উদ্ধারকৃত স্বর্ণের পুরোটাই কাস্টমস কর্তৃক জব্দ হওয়ায় স্বর্ণের মূল্যের পুরোটাই সরকারি রাজস্ব হিসেবে গণ্য হবে।


আরও পড়ুন

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.