চট্টগ্রামের ১৬ আসনে নৌকা পেলেন যারা
আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগ থেকে চট্টগ্রাম জেলার ১৬টি আসনে চূড়ান্তভাবে দলীয় মনোনয়ন ঘোষণা করা হয়েছে।
রবিবার (২৬ নভেম্বর) বিকেলে রাজধানীর বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয় থেকে নাম ঘোষণা করেন দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।
মনোনয়নপ্রাপ্তরা হলেন- চট্টগ্রাম-১ মাহাবুব উর রহমান, চট্টগ্রাম-২ খাদিজাতুল আনোয়ার, চট্টগ্রাম-৩ মাহফুজুর রহমান, চট্টগ্রাম-৪ এস এম আল মামুন, চট্টগ্রাম-৫ মোহাম্মদ আবদুস সালাম, চট্টগ্রাম-৬ এবিএম ফজলে করিম চৌধুরী, চট্টগ্রাম-৭ মোহাম্মদ হাছান মাহমুদ, চট্টগ্রাম-৮ নোমান আল মাহমুদ, চট্টগ্রাম-৯ মহিবুল হাসান চৌধুরী, চট্টগ্রাম-১০ মো. মহিউদ্দিন বাচ্চু, চট্টগ্রাম-১১ এম. আবদুল লতিফ, চট্টগ্রাম-১২ মোতাহেরুল ইসলাম চৌধুরী, চট্টগ্রাম-১৩ সাইফুজ্জামান চৌধুরী, চট্টগ্রাম-১৪ মো. নজরুল ইসলাম চৌধুরী, চট্টগ্রাম-১৫ আবু রেজা মুহাম্মদ নেজামুদ্দিন ও চট্টগ্রাম-১৬ মোস্তাফিজুর রহমান চৌধুরী।
চট্টগ্রামের ১৬টি সংসদীয় আসনের মধ্যে প্রথম ৫টি আসনে আওয়ামী লীগের প্রার্থী পরিবর্তন হলেও বাকি আসন গুলোতে অপরিবর্তিত রয়েছে। পরিবর্তনের মধ্যে রয়েছে মিরসরাই থেকে মাহবুবুর রহমান, ফটিকছড়ি থেকে খাদিজাতুল আনোয়ার সনি, হাটহাজারী থেকে এম এ সালাম, পটিয়া থেকে মোতাহেরুল ইসলাম চৌধুরী, সীতাকুণ্ড থেকে এস এম আল মামুন।